ফের একবার ক্রিকেট মাঠে নামতে চলেছেন সৌরভ গাঙ্গুলি। বুধবার আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিসিসিআই সভাপতি সৌরভ ও সচিব জয় শাহ। বিসিসিআইয়ের ২৮ জনের কমিটির প্রত্যেককে দুটি দলের মধ্যে ভাগ করে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বিসিসিআই। একটি দলের অধিনায়কত্ব করবেন ভারতের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলি ও অপর দলের অধিনায়ক হবেন জয় শাহ। প্রসঙ্গত, বৃহস্পতিবার মোতেরাতেই বোর্ডের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হতে চলেছে।
আহমেদাবাদের মোতেরা স্টেডিয়াম নতুন করে গড়ে তোলা হয়েছে। এই মুহূর্তে এটিই ভারতের বৃহত্তম স্টেডিয়াম। মোতেরাতে বর্তমানে বসতে পারেন ১,১৪,০০০ দর্শক। আইপিএলের প্রাক্তন চেয়ারম্যান রাজীব শুক্লা হবেন ম্যাচ রেফারি। শুক্লা সম্ভবত বিসিসিআইয়ের সহ-সভাপতি হতে চলেছেন।
দীর্ঘদিন ব্যাট হাতে মাঠে নামেননি সৌরভ। এখন দেখার অনেকদিন পরে মাঠে নামতে চলা দাদা ব্যাট হাতে কেমন পারফরম্যান্স করতে পারেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…