ঋদ্ধিমান রায়: সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ আজ সকাল সকাল দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম রায়কে সমর্থন জানিয়ে ট্যুইট করলেন অক্ষয় কুমার, শিল্পা শেঠী। বলিউড তারকাদের মধ্যে সবচেয়ে প্রথমে ট্যুইট করেন অক্ষয় কুমার। ট্যুইটে বলিউড একশন মাস্টার জানান,’সুপ্রিম কোর্ট সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত সিবিআইকে দিয়েছে। সত্য সর্বদা প্রকাশিত হয়।’
পাশাপাশি সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়ে শিল্পা শেঠী লেখেন,’সুপ্রিম কোর্টের রায়ের প্রশংসা করছি। প্রার্থনার ক্ষমতা এবং অফুরন্ত শুভেচ্ছা আমাকে বিস্মিত করেছে। আশা করি সত্য শীঘ্রই সামনে আসবে; তাঁর পরিবার ভক্ত ও সকলের ইচ্ছা হেতু। তাঁর আত্মার শান্তি কামনা করি। ন্যায় উন্মোচিত হোক।’
অন্যদিকে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা এবং অভিনেত্রী কঙ্গনা রানাউতও।
উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় সুশান্ত ভক্তদের পাশাপাশি cbi for ssr ক্যাম্পেনে যোগ দেন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি সহ বেশ কয়েকজন তারকাও। রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়াও সুশান্তের মৃত্যু রহস্যের সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করেন। আর প্রথম থেকেই সিবিআই তদন্ত চেয়ে একের পর এক পোস্ট করে গেছেন বিতর্কিত কুইন কঙ্গনা রানাউত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…