ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

সুখবর SBI গ্রাহকদের জন্য, এবার থেকে দিতে হবে না এইসমস্ত চার্জ

এসবিআই গ্রাহকদের জন্য সুখবর। ৪৪ কোটি গ্রাহককে সুখবর শোনালো দেশের বৃহত্তম ব্যাংক। এবার থেকে এসবিআই এর সেভিংস অ্যাকাউন্টে আর মিনিমাম ব্যালেন্স রাখার চাপ রইলো না। এরই সঙ্গে ব্যাংকের তরফে গ্রাহকদের পাঠানো একাউন্ট সংক্রান্ত এসএমএসের জন্য মাসিক যে চার্জ গ্রাহকদের থেকে নেওয়া হয় তাও আর দিতে হবে না। মঙ্গলবার এসবিআই এর তরফে ট্যুইট করে বলা হয়, “এসবিআই গ্রাহকদের জন্য সুখবর। এবার থেকে মিনিমাম ব্যালেন্স না রাখার জন্য আর কোনো জরিমানা দিতে হবে না। একই সাথে এসএমএস পরিষেবার জন্যও গ্রাহকদের আর কোনো চার্জ দিতে হবেনা।”

একই নিয়ম প্রযোজ্য হবে এসবিআই এর যেসমস্ত গ্রাহকরা ইন্টারনেট ব্যাংকিং এবং চেক বই ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও। গ্রাহকদের প্রশ্নের উত্তরে এসবিআই এর তরফে জানানো হয়েছে, সমস্ত ধরণের সেভিংস অ্যাকাউন্টেই পাওয়া যাবে এই সুবিধা। পুরানো নিয়ম অনুযায়ী, ব্যাংকের এলাকার ভিত্তিতে মিনিমাম ব্যালেন্স রাখার তিনটি ভাগ ছিল।

মেট্রো ও শহরাঞ্চলের অ্যাকাউন্টে মিনিমাম ব্যালেন্স রাখতে হতো ৩০০০ টাকা, উপশহরাঞ্চলের অ্যাকাউন্টে ২০০০ টাকা এবং গ্রামীন এলাকার অ্যাকাউন্টে ১০০০ টাকা। এই নুন্যতম ব্যালেন্স না রাখলে মেট্রো ও শহরাঞ্চলের অ্যাকাউন্টে জরিমানা দিতে হতো ১০ থেকে ১৫ টাকা সাথে জিএসটি, উপশহরাঞ্চলের অ্যাকাউন্টে জরিমানা দিতে হতো ৭ থেকে ১২ টাকা সাথে জিএসটি, এবং গ্রামীণ এলাকার অ্যাকাউন্টে জরিমানা দিতে হতো ৫ থেকে ১০ টাকা সাথে জিএসটি। এখন থেকে এই জরিমানা আর দিতে হবেনা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026