বিনোদন

করোনা আক্রান্ত হলেন ‘খিলাড়ি’ অক্ষয় কুমার

চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনা প্যানডেমিকের প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছিল বিশ্ববাসী। বছরের শুরুর দিকে বেশ কয়টি ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল এবং এখন সেই টিকাকরণের কাজ চলছে জোড়কদমে। তবে মার্চ মাসের শেষ থেকেই আবারো উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণে গ্রাফ। ভারতের মহারাষ্ট্রে পাল্লা দিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। তাই প্রতিদিন বিভিন্ন তারকার করোনা সংক্রমনের খবর সামনে আসছে। এবার করোনা আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। আজ অর্থাৎ রবিবার অভিনেতা নিজেই এই কথা টুইট করে বলেছেন।

অক্ষয় কুমার আজ অর্থাৎ রবিবার সকালে টুইট করে তার অনুরাগীদের জানিয়ে দিয়েছেন যে তিনি করোনা আক্রান্ত হয়েছেন। তিনি টুইটে লিখেছেন, “আজ সকালে আমার কোভিড ১৯ পরীক্ষার রিপোর্ট পজেটিভ এসেছে। আমি বর্তমানে সব নিয়ম বিধি মেনে চলছি। খবর পাওয়ার পরই আমি আইসলেশনে চলে এসেছি। বাড়িতেই হোম কোয়ারেন্টাইন এ আছি। প্রয়োজনীয় চিকিৎসা করাচ্ছি বাড়িতে থেকেই। আমার একটাই অনুরোধ যে যারা আমার সংস্পর্শে এসেছে এই কিছুদিনের মধ্যে তারা যাতে অতি অবশ্যই করোনা রিপোর্ট করিয়ে নেয়। সাবধানে থাকুন। আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসব।”

মার্চ মাসের শেষ থেকেই একাধিক তারকাকে করোনায় আক্রান্ত হতে শোনা যাচ্ছে। কিছুদিন আগে ভারতীয় তারকা প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার করণা আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে তিনি হসপিটালে চিকিৎসাধীন আছেন। দিন দিন কোভিড গ্রাফ রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে দেশবাসীর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026