রাজ্য

১ লাখ টাকার হাতঘড়ি, কত সম্পত্তির মালিক শ্রাবন্তী চ্যাটার্জী?

একুশে বাংলা বিধানসভা নির্বাচনে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলের প্রার্থী তালিকায় দেখা গিয়েছে তারকা প্রার্থীদের ভিড়। তৃণমূল ও বিজেপি উভয় দলেই টলিউড অভিনেতা অভিনেত্রীরা অনেক জায়গায় টিকিট পেয়েছে। বিজেপির হয়ে বেহালা পূর্ব বিধানসভায় প্রার্থী হয়েছেন টলিউড সেন্সেশন কুইন শ্রাবন্তী চ্যাটার্জী। তিনি এবার তার নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং সেইসাথে তার সম্পদের হলফনামা প্রকাশ করেছেন। অভিনেত্রীর সম্পত্তির পরিমাণ দেখলে চোখ কপালে ওঠার জোগাড় হবে। আজকের এই প্রতিবেদনে শ্রাবন্তী চ্যাটার্জীর মোট সম্পত্তির হিসেব দেখে নিন।

হলফনামা অনুযায়ী, শ্রাবন্তী চ্যাটার্জীর কাছে বর্তমানে নগদ ১ লাখ টাকা আছে। এছাড়া তাঁর এইচডিএফসি ব্যাংকে দুটি অ্যাকাউন্ট আছে যার মধ্যে একটিতে রয়েছে ১ কোটি ১০ লাখ ৬১ হাজার ৫৫১ টাকা এবং অন্যটিতে রয়েছে ৫০ হাজার টাকা। এছাড়া অভিনেত্রীর ৭ লাখ টাকার একটি মিউচুয়াল ফান্ড আছে। জীবনবীমা রয়েছে ১০ লাখ টাকার। মিউচুয়াল ফান্ড, জীবনবীমা ও অন্যান্য মিলিয়ে তার মোট বিনিয়োগ রয়েছে ১ কোটি ২৮ লাখ ১১ হাজার ৫৫১ টাকা।

সোনা, হিরে ও প্লাটিনাম মিলিয়ে শ্রাবন্তীর কাছে মোট ২৯ লাখ ৭২ হাজার ২০০ টাকার গয়না আছে। অভিনেত্রী কাছে প্লাটিনামের গয়না আছে ১২ লাখ ১৮ হাজার ৮২০ টাকার ও হীরের গয়না আছে ২০ লাখ ১২ হাজরা ৪৫০ টাকার। গয়না ছাড়াও তার কাছে মহামূল্যবান একটি হাত ঘড়ি আছে যার দাম প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। অভিনেত্রীর এই মুহূর্তে দুটি গাড়ি আছে। একটি হল Audi Q7 যার মূল্য প্রায় ৫৩ লাখ ২১ হাজার ১৬৮ টাকা। আরেকটি মারুটি বেলানো গাড়ি আছে যার মূল্য ৭ লাখ ৮৬ হাজার ২৫০ টাকা। এছাড়াও শ্রাবন্তী চ্যাটার্জী ২০১৭ সালে নিজের নামে কি চাষের জমি কিনে রেখেছেন। তার দক্ষিণ ২৪ পরগনার লেদার কমপ্লেক্স এর কাছে একটি চাষের জমি আছে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৮ লাখ টাকা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026