টলিউড

বিয়ের পর স্বামীর সঙ্গে রোম্যান্টিক মুহূর্ত, ছবি শেয়ার করলেন শুভশ্রীর দিদি দেবশ্রী

গত শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়। পাত্র, দীর্ঘদিনের বন্ধু এবং প্রেমিক অমিত ভাটিয়া। সবে সবে সাত পাকে বাঁধা পড়েছেন দেবশ্রী, তাই এখন গঙ্গোপাধ্যায় পরিবারে একেবারে খুশির হাওয়া। আর এবারে বিয়ের পর শনিবার স্বামীর সঙ্গে প্রথম ছবি ইনস্টাগ্রামে আপলোড করলেন দেবশ্রী।

অমিত ভাটিয়ার সঙ্গে দেবশ্রী গাঙ্গুলীর আলাপ প্রায় ২০১৪ নাগাদ। তারা এক অফিসে কাজ করতেন। তারপর ২০২১ এর ১৪ ফেব্রুযারি অমিত তার বহুদিনের বন্ধু দেবশ্রী কে প্রপোজ করেন। তারপরই তাদের বিয়ের দিন ফিক্স করা হয়। আর শুক্রবার ছিল সেই শুভদিন। কিন্তু রাজনৈতিক প্রচারে ব্যস্ত থাকার কারণে শ্যালিকার বিয়েতে উপস্থিত ছিলেন না রাজ চক্রবর্তী। তবে আমরা শুভশ্রী, তার বাবা-মাকে উপস্থিত থাকতে দেখেছি।

বিয়ের পর শনিবার তার স্বামীর সাথে প্রথম ছবি আপলোড করলেন দেবশ্রী গঙ্গোপাধ্যায় ভাটিয়া। এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি চেয়ারে হেলান দিয়ে বসে রয়েছেন অমিত ভাটিয়া। আর অপরদিকে অমিতকে জড়িয়ে ধরে রয়েছেন দেবশ্রী। দেবশ্রীর হাতে মেহেন্দি এবং সাদা লাল চুড়ি রয়েছে। তার সঙ্গে ক্যাপশনে রয়েছে জাব তাক হে জান ছবির, “সাঁস মে তেরি সাঁস মিলি তো মুঝে সাঁস আয়ী”।

অন্যদিকে ইনস্টাগ্রামে দিদিকে একটা বিয়ের শুভেচ্ছা জানানোর একটি পোস্ট করেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি লিখেছেন, ‘এটা একটা নতুন পথচলা শুরু। তোমার সমস্ত আশা এবং স্বপ্ন বাস্তব হোক। আজ থেকে শুরু আমার প্রিয় দিদি দেবশ্রীর নতুন জীবন। পরিবারে স্বাগত জামাইবাবু।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026