আন্তর্জাতিক

করোনা সংক্রমনের প্রকোপ হচ্ছে ভয়াবহ, ফের ৭ দিনের জন্য লকডাউন

চলতি বছরের শুরুতে বিশ্বজুড়ে করোনা প্যানডেমিকের প্রভাব থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছিল বিশ্ববাসী। বছরের শুরুর দিকে বেশ কয়টি ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল এবং এখন সেই টিকাকরণের কাজ চলছে জোড়কদমে। তবে মার্চ মাসের শেষ থেকেই আবারো উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণে গ্রাফ। আবার গত বছরের মতো দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে এবং সুস্থতার সংখ্যা কমছে। এমনকি করোনা পরিস্থিতি বাংলাদেশ এতটাই ভয়াবহ হয়ে গিয়েছে যে আবার বাংলাদেশ জুড়ে লকডাউন করতে বাধ্য হয়েছে হাসিনা সরকার।

আওয়ামি লিগ জেনারেল সেক্রেটারি তথা রোড ট্রান্সপোর্ট এবং ব্রিজ দপ্তরের মন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশের লকডাউনের কথা জানিয়েছে। তিনি জানিয়েছেন যে গোটা বাংলাদেশ জুড়ে আগামী ৫ এপ্রিল থেকে লকডাউন শুরু হবে। করোনার সংক্রমণকে নিয়ন্ত্রণ করার জন্য ১ সপ্তাহের লকডাউন থাকবে। তিনি বলেছেন, এই এক সপ্তাহের লকডাউনে সমস্ত অফিস-আদালত বন্ধ থাকবে। শিল্প কলকারখানাগুলিতে রোটেশন পদ্ধতিতে কাজ চলবে। কারণ পুরো ছুটি পেয়ে গেলে সবাই একসাথে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়বে। তার ফলে হিতে বিপরীত ঘটনা ঘটে যেতে পারে। তাই গোটা সপ্তাহ কম সংখ্যক শ্রমিক নিয়ে রোটেশন পদ্ধতিতে কাজ চলবে।

মার্চ মাসের শেষ থেকেই বাংলাদেশ করোনা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। গত এক সপ্তাহের মধ্যে শুক্রবারে বাংলাদেশে করোনা সংক্রমনের হার ছিল সর্বোচ্চ। একদিনে সংক্রমণ হওয়ার হার ছিল ২৩.২৮ শতাংশ। তারমধ্যে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫০ জনের। তাই পরিস্থিতি সামাল দিতে বাধ্য হয়ে বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026