বলিউড

স্বামীর সাথে রোমান্টিক ডেটে গেলেন মাধুরী দীক্ষিত, রইল সমস্ত ছবি

বর্তমানে টলিউড এবং বলিউডের সমস্ত তারকার সবথেকে ফেভারিট হলিডে ডেস্টিনেশন হয়ে উঠেছে মালদ্বীপ। করোনাভাইরাস এর জন্য গত বছর তেমনভাবে কেউ কোথাও বেরোতে পারেননি। এই বছর শুরু হতে না হতেই সবাই বেরিয়ে পড়েছেন তাদের পছন্দের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এই একই ভাবে তারকাদের তালিকায় রয়েছেন এক কালের সকলের হার্ট থ্রব মাধুরী দীক্ষিত নেনে। তিনি সম্প্রতি তাঁর স্বামী ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে রোমান্টিক ডেটে ঘুরতে গেলেন মালদ্বীপ।

যদিও মালদ্বীপে তারা দুজনে এক যাননি, তাদের সাথে তাদের দুই পুত্র আরিন এবং রায়ান ছিল। মাধুরী দীক্ষিত এই সমুদ্র সৈকতে শুয়ে ছবি আপলোড করেছেন সোসিয়াল মিডিয়ায়। এই ছবি অত্যন্ত ভাইরাল হয়ে গেছে সোসিয়াল মিডিয়ায়। এছাড়াও একটি ছবিতে দেখা যাচ্ছে, তিনি ডাক্তার শ্রীরাম নেনের সঙ্গে একটি ক্যান্ডেল লাইট ডিনার করছেন।

মাধুরী দীক্ষিতের ইনস্টাগ্রাম প্রোফাইলে ছবি আমরা দেখতে পেলাম। এই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “cheers to all”। এছাড়াও তিনি আরেকটি ছবি পোস্ট করেছেন এবং সেখানে তিনি ক্যাপশন দিয়েছেন, “Nothing like a candle light dinner: cheers”।

গত ১৯৯৯ সালে ডক্টর শ্রীরাম নেনে এবং মাধুরী দীক্ষিতের বিবাহ সম্পন্ন হয়। দীর্ঘ ২২ বছর তারা দাম্পত্য সম্পর্কে রয়েছেন। মালদ্বীপে যাওয়ার প্রথম দিনই তারা দুজনে একেবারে রোমান্টিক মুডে ধরা দিলেন ক্যামেরার সামনে। মালদ্বীপের সমুদ্রসৈকতে বোট রাইডিং করলেন অভিনেত্রী মাধুরী দীক্ষিত। সঙ্গে ছিলেন তার স্বামী এবং দুই ছেলে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026