বিনোদন

হাতির মল দিয়ে তৈরি চা খেলেন অক্ষয় কুমার, বিয়ার গ্রিলসের সঙ্গে ভয়ানক ভিডিও শুট করলেন খিলাড়ি, ভাইরাল ভিডিও

ডিসকভারি প্লাসের জনপ্রিয় এডভেঞ্চার অনুষ্ঠান ‘ইন্টু দ্য ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস’ এ আগামী ১১ই সেপ্টেম্বর তৃতীয় ভারতীয় হিসেবে অংশ নিতে দেখা যাবে বলিউড স্টান্ট মাস্টার তথা অভিনেতা অক্ষয় কুমারকে। বিশ্বের সেরা দুই সাহসী এডভেঞ্চারপ্রিয় আইকনকে একসঙ্গে দেখার ইচ্ছায় রুদ্ধশ্বাস প্রহর গুনছেন ভারতীয়রা। এর মধ্যে ইন্সটা প্রোফাইলে সেই অনুষ্ঠানের কিছু ক্লিপিংস দিয়ে তৈরি বিজ্ঞাপনটি শেয়ার করে মানুষের মধ্যে সঞ্চিত কৌতূহলকে কয়েকগুণ বাড়িয়ে দিলেন অক্ষয় কুমার।

রুদ্ধশ্বাস বিজ্ঞাপনটিতে গভীর অরণ্যে দুজনকে যাত্রা করতে দেখা যাচ্ছে। কখনো জঙ্গলের কুমির ভরা নদীতে সাঁতরে পাড় হতে হচ্ছে, আবার কখনো বা দড়িতে ঝুলে উলটো অবস্থায়। আবার দেখা যাচ্ছে উঁচু পুলে দড়ি বেয়ে উঠতে, অথবা চলন্ত ট্রাকে লাফিয়ে উঠতে অক্ষয়কে। জঙ্গলে দেখা গেছে বুনো হাতির পালকেও। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হল অক্ষয়কে খেতে দেখা যাচ্ছে হাতির মলের চা, যা হতবাক করেছে স্বয়ং গ্রিলসকেও।

ভিডিওর ক্যাপশনে খিলাড়ি লিখেছেন–‘আমি আগেই জানতাম ‘ইন্টু দ্য ওয়াইল্ডউইথ বিয়ার গ্রিলস’ এ কঠিন চ্যালেঞ্জ থাকবে। বিয়ার গ্রিলস আমার হাতির মলের চা খাওয়া দেখে সম্পূর্ণ হতবাক। দিনটি অসাধারণ।’

আগামী ১১ সেপ্টেম্বরের জন্য কৌতূহলী হয়ে অপেক্ষারত গোটা দেশ। অক্ষয় কুমারের আগে এই শোয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দক্ষিণী তারকা রজনীকান্তও অংশ নিয়েছেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026