নিউজ

অর্ধনগ্ন করে গলায় জুতোর মালা, অসমে মহিলাকে হেনস্থা করার অভিযোগে গ্রেফতার ১

অসম : ফের এক মহিলার সাথে অশ্লীল আচরণের ঘটনায় অবাক দেশবাসী। ঘটনাটি ঘটেছে অসমের বরপেটায়। এদিন এক মহিলাকে অর্ধনগ্ন করে, তার গলায় জুতোর মালা পরিয়ে তাকে রাস্তায় ঘোরানো হয়। এখানেই শেষ নয় সাথে চলে বেধড়ক মারধর। অসমের বরপেটায় এদিনের এই ঘটনায় উত্তেজিত হয়ে ওঠে স্থানীয় লোকজন।

পরে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে থামিয়ে ওই মহিলাকে উদ্ধার করে। এই ঘটনায় এখনো পর্যন্ত অসম পুলিশ একজনকে আটক করেছে।পুলিশ  জানিয়েছে,  “ওই মহিলাকে অর্ধনগ্ন করা হচ্ছে, মারধর করা হচ্ছে দেখে পুরুষ-মহিলা নির্বিশেষে একদল মানুষ আনন্দ করছিল ও নাচ করছিল। লোকজন ওই মহিলাকে জুতোর মালা পরিয়ে হাঁটাচ্ছিলো”।

স্থানীয় বাসিন্দারা জানান, আক্রান্ত ওই মহিলা স্থানীয় পঞ্চায়েতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে উত্তেজিত জনতা ওই মহিলাকে হেনস্থা করেছে। দীর্ঘদিন ধরেই তিনি দুর্নীতিতে জড়িত ছিলেন। আর তার উপর এই কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় লোকজনরা।

এদিন স্থানীয়রা খেপে গিয়ে প্রথমে ওই মহিলার স্থানীয় পঞ্চায়েত অফিসে ভাঙচুর চালায়। অফিসের আসবাব পত্র, ল্যাপটপ এবং আরও অনেক জিনিস ভেঙ্গে ফেলা হয়। পরে ওই মহিলাকে অর্ধ নগ্ন করে গলায় জুতোর মালা পড়িয়ে রাস্তায় হাঁটানো হয়। এই ঘটনায় বাকি অভিযুক্তদেরও তল্লাশি চালাচ্ছে অসম পুলিশ।

 

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026