নিউজ

ভয়াভয় ভুমিকম্পে কেঁপে উঠল চিলি, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.৮

চিলি : ভোররাতে ভুমিকম্পে কেঁপে উঠলো লাতিন আমেরিকার দেশ চিলি। মঙ্গলবার ভোরের দিকে প্রায় চারটে নাগাদ প্রথম কম্পন অনুভূত হয়। এই ভুমিকম্পের  উৎপত্তিস্থল ছিলো ভূপৃষ্ট থেকে ২৩ কিলোমিটার গভীরে। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কোন হতাহতের খবর না মিললেও জানা গিয়েছে রিখটার স্কেলে এই ভূকম্পনের মাত্রা ছিল ৬.৮।  এর আগেও কিছুদিন আগে একবার চিলির ওই উপকূলীয় এলাকার ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প অনুভূত হয়। পরে জানা যায় ভুমিকম্পের তীব্রতা ছিল ৭।

২০২০ সালটা প্রথম থেকেই বাজে যাচ্ছে।  বছরের শুরু থেকেই চিন থেকে এক এক করে করোনা ভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এমনকি এই মারণ রোগ খুব কম সময়ের মধ্যেই অতিমারির রূপ ধারন করে। সারা বিশ্বে করোনার থাবায় প্রাণ গেছে বহু মানুষের। এমনকি এখনো পর্যন্ত প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। আর যেখানে করোনা স্বয়ং মৃত্যুদূত হয়ে এসে উপস্থিত হয়েছে, সেখানে আবার উপরি পাওনা ভুমিকম্প।

এমনকি কিছুদিন আগেই ভয়াবহ ভুমিকম্পে কেঁপে ওঠে ফিলিপিন্স।  গত ১৮ অগস্ট ভয়াবহ ভূমিকম্পর রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৬। এই কম্পনের কেন্দ্রস্থল ছিলো রাজধানী ম্যানিলা থেকে  দূরে ৪৫১ কিমি দক্ষিণ পূর্ব  অঞ্চল। এমনকি ভুমিকম্পের থেকে রেহাই মেলেনি ভারতেরও।

দুদিন আগেই মৃদু কম্পনে কেঁপে উঠেছিলো  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। হঠাতই রাতে ভুমিকম্পে কেঁপে ওঠে আন্দামান। পরে ভারতের জাতীয় ভূকম্পন কেন্দ্র জানিয়েছে, কম্পনের কেন্দ্রস্থল ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্টব্লেয়ারের ২২২কিমি দক্ষিণ দিকে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026