নাক শিটকাচ্ছেন তো? কোন লাভ নেই। বলিউডের অন্যতম ফিট খিলাড়ি এই গোমূত্রই পান করেছিলেন কোন এক সময়, এবং নিজের মুখেই স্বীকার করেছেন তিনি। এইতো কিছুদিন আগেই হাতির মলের চা পান করেন অক্ষয় কুমার, তাও আবার বিয়ার গ্রিলসের সঙ্গে। ভাবা যায়? হ্যাঁ দিব্ব্যি ভাবা যায়। বি টাউনের অন্যতম ‘ফিট’ অভিনেতা প্রাতঃরাশ শুরু করেন পরোটা, সবজি দিয়ে আর সন্ধে সাতটার মধ্যে ডিনার অর্থাৎ নৈশভোজ শেষ করেন। কী থাকে তাঁর প্লেটে? ডিমের সাদা অংশের অমলেট, সবজি ,ডাল ব্যাস গল্প শেষ। হ্যাঁ মাঝে মধ্যে ব্যতিক্রম হয় বটে। তবে এটাই তাঁর রুটিন। ঘুমতে যান রাত দশটার মধ্যে। আপনি কখন ঘুমতে যান? উত্তরটা ব্যক্তিগত।
এই হল খিলাড়ির বাঁধাধরা রুটিন। তাহলে গোমূত্র কখন পান করেন অক্ষয়? উল্লেখ্য,বিয়ার গ্রিলসের সঙ্গে অক্ষয় কুমারের একটি চ্যাট প্রকাশ্যে আসে সম্প্রতি। সেই চ্যাটের মধ্যেই অক্ষয় কুমার এলিফ্যান্ট পুপ টি-এর বিষয়ে বলতে গিয়ে বলেন যে তিনি কোন এক সময় সুস্থ থাকতে গোমূত্র পান করতেন নিয়মিত। অক্ষয়ের মুখে গোমূত্রের প্রসঙ্গ আসতেই তা ভাইরাল হয়। অবশ্য এই চ্যাটের সঙ্গী ছিলেন অভিনেত্রী হুমা কুরেশি, যিনি নিজেও কার্যত অবাক হয়ে হাসতে থাকেন।
উল্লেখ্য, ১৪ই সেপ্টেম্বর রাত ৮ টায় সম্প্রচারিত হবে “ইন টু দ্য ওয়াইল্ড”। মূলত ৭টি ভাষায় এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মিলিয়ে বিশ্বের ৫০টি দেশে সম্প্রচারিত হবে এই শো। কর্নাটকের বান্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে জমিয়ে স্টান্ট করেছেন অক্ষয় বিয়ার গ্রিলেসের সঙ্গে। ওখানেই হাতির মলের চা (এলিফ্যান্ট পুপ টি) পান করেন। ঠিক এই প্রসঙ্গেই গোমূত্র পানের কথা আসে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…