কলকাতা: এখনও দেবীপক্ষের সূচনা হয়নি। দেবীপক্ষের সূচনা হওয়ার আগেই দুর্গা পুজোকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় একটি ভুয়ো পোস্ট করায় চার অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। অভিযুক্তদের মধ্যে রয়েছে শুভ্র দে নামে এক যুবক, যিনি কলকাতা পুরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। তাতে দুর্গা পুজো নিয়ে কিছু বিধি-নিষেধের কথা বলা হয়। বলা হয় দুর্গা পুজোর দিন কারফিউ হওয়ার কথা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভাইরাল হওয়া ভিডিওটি দেখা মাত্রই আদেশ দেন যারা এই কাজ করেছে, তাদেরকে অবিলম্বে যেন গ্রেফতার করা হয়। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ নড়েচড়ে বসে।
দুর্গা পুজো নিয়ে পুরো পোস্টটি হওয়ার পরেই শুরু হয়ে যায় বিজেপি-তৃণমূল তরজা। দুই নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দাবি করেছেন যে, কাঠগোলা বাসিন্দা শুভ্র দে বিজেপির কাছ থেকে টাকা নিয়ে এই ভুয়ো পোস্টটি করেছে। এই দাবিতে আজ লকডাউনের দিন কলকাতা পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শুভ্র দের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় নেতৃত্ব। এই ঘটনায় বচসা বেঁধে যায় দুপক্ষের মধ্যে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…