বিনোদন

Akshay-Twinkle Anniversary: ২১ বছর পরেও ‘পারফেক্ট ম্যারেজ’ তাদের, অক্ষয়ের ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়েছেন টুইঙ্কেল- জানালেন অভিনেতা নিজেই

বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পারফেক্ট জুটি হল অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না। তাদের বিয়েকে ইন্ডাস্ট্রির অন্যতম ‘পারফেক্ট ম্যারেজ’ হিসেবে ধরা হয়। দেখতে দেখতে তাদের বিয়ের ২১’টা বছর কেটে গিয়েছে। তবে এতগুলো বছর কেটে যাওয়ার পরেও তাদের সম্পর্কে ভাটা পড়েনি এতটুকুও। যতদিন গেছে তাদের সম্পর্ক তত গভীর হয়েছে। দুই সন্তান আরভ ও নিতারাকে নিয়ে বেশ সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন এই তারকা জুটি।

‘সৌগন্ধ’ সিনেমা দিয়েই ১৯৯১ সালে অভিনয় জীবনে পা দিয়েছিলেন অক্ষয় কুমার। শুরুর দিকে স্ট্রাগল থাকলেও পরবর্তীকালে তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। বলিউডের খিলাড়ি হয়ে উঠেছেন তিনি। ১৯৯৯ সালে ‘জুলমি’ আর ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’ এই দুটি ছবির মাধ্যমে এই তারকা জুটিকে একসাথে দেখা গিয়েছিল বড়পর্দায়। সেইসময় অনেকদিন ধরেই তাদের সম্পর্কের গুঞ্জন চলছিল বলিউড ইন্ডাস্ট্রিতে। এরপর ২০০১ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। আর তারপর থেকেই আজ পর্যন্ত একসাথে কাটিয়ে দিলেন ২১’টা বছর। উল্লেখ্য, কয়েকদিন আগেই নিজের পরিবারের সাথে মালদ্বীপ ঘুরে এসেছেন অভিনেতা।

বিবাহবার্ষিকীর দিন টুইঙ্কেল খান্না নিজের ইনস্টা অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতাকে। জানা গেছে, অক্ষয় কুমার ২০১৩ সালে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, টুইঙ্কেল খান্না শুধুমাত্র তার আলমারি নয় তার ব্যাঙ্ক ব্যালেন্সও গুছিয়ে দিয়েছেন। বিয়ের আগে তিনি আগাগোড়া একটা অগোছালো মানুষ ছিলেন, সেই মানুষটাকেও বড় করে তুলেছেন অভিনেত্রী, একথাও নিজেই জানিয়েছেন অভিনেতা। তিনি জানিয়েছিলেন, যেকোনো পরিস্থিতিতে তিনি টুইঙ্কেল খান্নাকে পাশে পান। এমনকি একে অপরকে যেকোন অনুষ্ঠানে সারপ্রাইজ গিফট দেওয়ার প্রসঙ্গেও কথা বলেছিলেন তিনি।

এই প্রসঙ্গে তিনি জানিয়েছিলেন, তারা একে অপরকে বাজেট বলে দেন, পরে যে যার নিজের সারপ্রাইজ গিফট নিজেরাই কিনে নেন তারা। বিয়ের পর সারপ্রাইজ গিফট দেওয়ার চেষ্টা করেছিলেন অভিনেতা কিন্তু তাতে তিনি সফল হননি। গিফট দেখে বিল চেয়ে নিয়েছিলেন টুইঙ্কেল খান্না, সেটি পরিবর্তন করে নিজের পছন্দমত কিছু নিয়ে আসার জন্য। তারপর থেকেই সম্ভবত এই পদ্ধতিতেই একে অপরকে উপহার দেন এই তারকা জুটি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026