ভাইরাল & ভিডিও

Dipanwita Kundu: ‘চকা চক’ গানে অসম্ভব সুন্দর নৃত্য প্রদর্শন ‘পান্তা ভাতের কুন্ডু’ দীপান্বিতার, ভাইরাল ভিডিও

বর্তমান যুগে আট থেকে আশি সবার হাতেই ইন্টারনেট পরিষেবা এবং স্মার্টফোন চলে এসেছে। এখন বিনোদনের অন্যতম মাধ্যম হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট। কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়াতে শর্ট ভিডিও পোস্ট করা ট্রেন্ড হয়েছে। অনেকেই শর্ট ভিডিও পোস্ট করে রাতারাতি স্টার হয়ে যাচ্ছে এবং উপার্জনের পথ খুঁজে নিচ্ছে। অনেকেই নিজেদের প্রতিভা প্রদর্শনের জন্য সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানিয়ে পোস্ট করে। সম্প্রতি দীপান্বিতা কুন্ডুকেও একটি ভিডিও বানিয়ে পোস্ট করতে দেখা গেছে যা ইন্টারনেটের দুনিয়াতে ব্যাপক ভাইরাল হয়েছে।

অনেকেই মনে করছেন এই দীপান্বিতা কুন্ডু কে? যারা ডান্স বাংলা ডান্স জুনিয়র দেখেছেন তারা মুর্শিদাবাদের বহরমপুরের ওই খুদেকে অবশ্যই চেনেন। অবশ্য সে এখন আর খুদে নেই। ডান্স বাংলা ডান্সের মঞ্চ থেকেই পরিচিতি পেয়েছে এই যুবতী। শো জিততে না পারলেও, ওই সময় সকলের মন জয় করে নিয়েছিল ওই খুদে। এমনকি ডান্স গুরু মিঠুন চক্রবর্তী মজা করে তার নাম রেখেছিলেন, ‘পান্তা ভাতের কুন্ডু’। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে তার পোস্ট করা ভিডিও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

দীপান্বিতা কুন্ডু বাড়ির ছাদে ‘আতরাঙ্গি রে’ সিনেমার ‘চাকা চাক’ গানে অত্যন্ত সুন্দর কায়দায় নাচ করেছে। তাঁর পরনে ছিল সবুজ রঙের শাড়ি এবং রানি কালারের ব্লাউজ। সে গানের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটি স্টেপ নিখুঁতভাবে সম্পন্ন করে নেটিজেনদের মন কেড়ে নিয়েছে। এছাড়া শাড়ি পরে যে দীপান্বিতাকে অসম্ভব সুন্দরী লাগছিল, তা বলার অপেক্ষা রাখে না। নাচের পাশাপাশি দীপান্বিতার মুখের এক্সপ্রেশন প্রশংসার হয়ে দাঁড়িয়েছে।

ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। ইতিমধ্যেই ভিডিওটি পছন্দ করেছেন হাজার হাজার মানুষ। অনেকেই কমেন্ট করে ‘পান্তা ভাতের কুন্ডু’ নামটি মনে করিয়ে দিয়েছেন নেটজনতাদের। আবার অনেকে কমেন্ট করে দীপান্বিতা নাচের প্রশংসা করে আরও এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দীপান্বিতা বর্তমানে আর কোনো রিয়েলিটি শোতে না গেলেও, সে নিজের ইউটিউব চ্যানেলে একের পর এক নাচের ভিডিও পোস্ট করছে। বলা বাহুল্য, প্রত্যেকটি ভিডিও হু হু করে ভাইরাল হচ্ছে ইন্টারনেটের দুনিয়াতে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026