Image Source : ANI
বৃহস্পতিবার ইসলামিক স্টেটের জিহাদি দলটি এক বিবৃতিতে তার নেতা আবু বকর আল-বাগদাদির মৃত্যুর বিষয়টি স্বীকার করেছে এবং নতুন খলিফার নাম ঘোষণা করেছে। আইএস এর নতুন খলিফা হলেন, আবু ইব্রাহিম আল-হাশমি আল-কুরাইশি।
জিহাদি গ্রুপের নতুন মুখপাত্র আবু হামজা আল-কুরাইশি একটি অডিও বিবৃতিতে বাগদাদির মৃত্যুর খবর স্বীকার করেছে এবং নতুন খলিফার নাম ঘোষণা করেছে।
বাগদাদী ২০১৪ সাল থেকে আইএসের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি ওয়াল্ড মোস্ট ওয়ান্টেড ছিলেন। সিরিয়ার উত্তর-পশ্চিম প্রদেশ ইদলিবে রবিবার মার্কিন বিশেষ বাহিনীর অভিযানে নিহত হন বাগদাদী। এরপরদিনই একটি অভিযানে মৃত্যু হয় গ্রুপটির আগের মুখপাত্র আবু হাসান আল-মুহাজিরের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউস থেকে টেলিভিশন তীব্র ভাষায় বাগদাদির মৃত্যুর ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন,‘বাগদাদী’কে কুকুরের মতো মারা গেছে। একটি শেষ টানেলের মধ্যে দৌড়ে যাওয়ার পরে তিনি মারা গিয়েছিলেন’। এরপর নতুন অডিও বার্তায় নতুন আইএসের মুখপাত্র ট্রাম্পকে ‘পাগল বুড়ো মানুষ’ হিসাবে বর্ণনা করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন যে, এই গ্রুপের সমর্থকরা বাগদাদির মৃত্যুর প্রতিশোধ নেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…