লোকসভায় কংগ্রেসের সংসদীয় দলনেতা অধীররঞ্জন চৌধুরী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে কাশ্মীরে সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ করেছেন। অধীর বাবু প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে লিখেছেন, ‘কাশ্মীরে গত মঙ্গলবার পাঁচ বাঙালি মজুরকে আতঙ্কবাদীরা গুলি করে হত্যা করেছে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি কাশ্মীরে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠান।’ অধীরবাবু প্রধানমন্ত্রীকে ওই পাঁচ জনের পরিবারকে সরকারের তরফ থেকে সাহায্যের জন্যও অনুরোধ করেছেন।
প্রসঙ্গত গত মঙ্গলবার কাশ্মীরের কুলগামে আতঙ্কবাদীরা পাঁচ বাঙালি মজুরকে গুলি করে হত্যা করে। নিহতদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদে, এবং সকলেই কাশ্মীরে অনেকদিন থেকেই কাজ করছিলেন। অধীরবাবু জানিয়েছেন তিনি ইতিমধ্যেই এই বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন, এবং অমিত শাহ সকল প্রকার সাহায্যের আশ্বাস দিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনকড় এই ঘটনার তীব্র নিন্দা করেছেন, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত প্রতিটি পরিবার পিছু পাঁচ লক্ষ টাকা করে সাহায্যের আশ্বাস দিয়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…