নিউজ

৭ই নভেম্বর থেকে রাজ্যে নিষিদ্ধ গুটকা-পানমশলা

বর্তমান যুবসমাজ মদ, বিড়ি,সিগারেট, গুটকা, বিভিন্ন পানমশলা এর নেশায় ডুবে গেছে। গুটকা, বিভিন্ন পানমশলাতে বিভিন্ন তামাক জাতীয় পদার্থ থাকে, যা মানবশরীরে মারণ রোগ ক্যান্সার পর্যন্ত ঘটাতে পারে। বহু মানুষ গুটকার কারণে ওরাল ক্যান্সার এর শিকার হয়েছেন।

গুটকা ব্যাবহারে নিষেধাজ্ঞা অনেকদিন আগে থেকেই ছিল। কিন্তু তার পরেও আইনকে বোকা বানিয়ে বাজারে চলছিল গুটকা। গুটকার প্যাকেটে সতর্কীকরণ লেখা থাকলেও কোনোঅংশে কমেনি গুটকার ব্যাবহার। উল্টে বেড়েই চলেছে।

রাজ্যের যুবসমাজের কথা মাথায় রেখে বিরাট উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। গুটকা এবং পানমশলাতে নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তপনকান্তি রুদ্র হলেন রাজ্যের ফুড সেফটি কমিশনার। তিনি বিজ্ঞপ্তি জারি করেছেন যে, ‘গুটকা এবং পান মশলায় তামাক এবং নিকোটিনের ব্যাপক ব্যবহার হয় । ফুড সেফটি এন্ড স্ট্যান্ডার্ড অ্যাক্ট ২০০৬ এর ২৬ নম্বর ধারায় বলা হয়েছে, যে খাবারে তামাক এবং নিকোটিন থাকে তা প্রোহ্যাবিটেড’।

শুধু তামাক ও নিকোটিন জাতীয় পদার্থ বিক্রি নয়,এগুলি তৈরি, মজুত করে রাখা, বিলি করা সমস্ত কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিছুদিন আগে ত্রিপুরা ও মেঘালয় গুটকা ও পানমশলাতে নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া প্রায় দুসপ্তাহ আগে উত্তরাখণ্ড সরকার পানমশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এবার সেই একই পথে হাঁটলো বাংলার সরকার। আগামী ৭ নভেম্ভর থেকে পশ্চিমবঙ্গে বিক্রি বন্ধ হয়ে যাচ্ছে গুটকা এবং পানমশলা, এমনই বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026