ইতিমধ্যে অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে অভিনেত্রী অনন্যা পান্ডে বলিউডে ডেবিউ করে ফেলেছেন। কিন্তু তাঁর খুড়তুতো বোন অলন্যা পান্ডে তাঁকে টেক্কা দিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন। পেশায় ট্র্যাভেল ভ্লগার অলন্যা বলিউডে অভিনয় বা মডেলিং করতে ইচ্ছুক নন। তিনি জানিয়েছেন ট্র্যাভেলিং তাঁর নেশা। তাঁর নেশাকেই তিনি পেশা হিসেবে বেছে নিয়েছেন। তবে অলন্যা বিভিন্ন স্টাইলে ফটোশুট করতে পছন্দ করেন। তাঁর ভ্লগের ব্র্যান্ডিং-এর কারণে অলন্যা বিভিন্ন ধরনের ফটোশুট করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তাঁর অধিকাংশ ফটোতে তাঁকে বিকিনিতে দেখা যায়। বিকিনিতে তাঁকে যথেষ্ট আকর্ষণীয় লাগে। এই কারণে তাঁর ফটোগুলি ভাইরাল হয়।
বিজনেসম্যান চিক্কি পান্ডে এবং সেলিব্রিটি ফিটনেস এক্সপার্ট ডিয়ানে পান্ডের মেয়ে অলন্যা মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করলেও ক্রমশ ভ্লগার হিসাবে আত্মপ্রকাশ করেন। লন্ডন স্কুল অফ ফ্যাশন থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে স্নাতক অলন্যা ইন্সটাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসাবেও কাজ করেন।
সম্প্রতি অলন্যা ট্র্যাভেল ভ্লগার আইভর ম্যাকক্রের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেছেন। এই মুহূর্তে তাঁরা কলোরাডোতে রয়েছেন। অলন্যা কলোরাডো থেকে প্রায়ই বিভিন্ন সাহসী ফটো শেয়ার করেন ইন্সটাগ্রামে। চাঙ্কি পান্ডের পরিবার অলন্যার সাহসী পদক্ষেপ পছন্দ না করলেও অলন্যার মা ডিয়ানে অলন্যাকে সমর্থন করেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…