রাজৌরি: নিয়ন্ত্রণ রেখায় গুলির লড়াইয়ে দুই পাকিস্তানি সেনাকে খতম করল ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার নৌসেরা সেক্টরে গুলির লড়াই শুরু হয়। সেখানেই ভারতীয় সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারায় দুই পাক সেনা।
গত মাস থেকে জম্মু-কাশ্মীরে চলছে জেলা উন্নয়ন পরিষদের নির্বাচন। আজ, বুধবার সেই নির্বাচনের সপ্তম দফা ভোট গ্রহণ হচ্ছে। নির্বাচন চলাকালীন ক্রমাগত প্রতিবেশী দেশের আক্রমণ নির্বাচন প্রভাবিত করার প্রচেষ্টা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
একটি সর্বভারতীয় সংবাদ সংস্থা জানায়, প্রায়দিনের মতোই গতকালও জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে ভারতের দিকে গুলি চালাতে শুরু করে পাকিস্তানি সেনা। তার জবাবে ভারতীয় সেনারাও গুলি চালাতে শুরু করে। দীর্ঘক্ষণ গুলির লড়াই চলার পর দুই পাকিস্তানি সেনা গুলিতে প্রাণ হারান। তারপরই পিছু হটে পাক বাহিনী।
বিগত কয়েক মাস ধরেই পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করে উপত্যকার সাধারণ মানুষদের উপর হামলা চালাচ্ছে। এই বিষয়ে গত ১৩ ডিসেম্বর লেফটেন্যান্ট জেনারেল সতীন্দর সাইনি বলেন, ‘জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা আগের তুলনায় অনেক বেড়ে গিয়েছে।’
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…