রাজ্য

রাজ্যপালের তলবে রাজভবনে দেখা গেল মুখ্যসচিবকে, ১ ঘণ্টার বেশি চলল বৈঠক

রাজ্যপালের ডাকে আবারও রাজভবনে হাজির হতে দেখা গেল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। রাজভবন সূত্র হতে জানা গিয়েছে যে দুই জনের মাঝে বৃহস্পতিবার ১ ঘণ্টার ও বেশি সময় ধরে কথা হয়েছে। তবে কি নিয়ে কথা হয়েছে সে বিষয়ে নিজের টুইটে কিছুই বলেননি বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। তবে সূত্র হতে জানা গিয়েছে যে ভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের সাথে নিজের মতামত বিনিময় করেছেন রাজ্যপাল।

এইদিন রাজভবনের তরফ থেকে যে টুইট করা হয়েছে তাতে স্পষ্ট দেখা গিয়েছে যে বিশ্ববাংলার লোগো আঁকা ব্যাগে করে রাজ্যপালের জন্য উপহার নিয়ে গিয়েছেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। অপর এক ছবিতে উভয়কেই দেখা গিয়েছে হাসি মুখে দাড়িয়ে থাকতে। সাথে লেখা রয়েছে, রাজ্যপালের তলবে এইদিন রাজভবনে আসলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় (Alapan Banerjee) । ১ ঘণ্টার ও বেশি কথা হয়েছে ২ জনের মধ্যে।

কিন্তু কি কথা হল মুখ্যসচিব এবং রাজ্যপালের মাঝে? সেই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা উঠেছে তুঙ্গে। সূত্র হতে জানা গিয়েছে যে, ভোটের আগে বিভিন্ন জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে রাজ্য প্রশাসন কি কি পদক্ষেপ নিচ্ছে, সেই বিষয়ে এইদিন মুখ্যসচিবের জানাতে চেয়েছেন রাজ্যপাল। রাজ্য প্রশাসন রাজ্য জুড়ে অবাধে ভোট করাতে কি কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে রাজ্যপালকে বিস্তারে জানান রাজ্যের মুখ্যসচিব। এই বিষয়ে যাতে কোনও ফাঁক না থাকে সেই বিষয়ে মুখ্যসচিবকে দেখার দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল।

পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে আসার পর থেকে রাজ্য রাজ্যপাল সংঘাত চলছেই। তবে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবনে যাওয়ার পর থেকে রাজ্যপাল টুইটযুদ্ধে বিরতি দিয়েছেন। এদিনের আলোচনাও খোলামেলা পরিবেশে হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026