ধন-সম্পদের নিরিখে বিল গেটসকে পেছনে ফেলে দুই নম্বরে নিজের জায়গা করে নিলেন অ্যালেন মাস্ক। তিনি ‘টেসলা’, ‘স্পেস এক্স’-এর কর্ণধার। এক নম্বরে রয়েছেন আমাজন কর্তা জেফ বেজোস। আর দু নম্বরে মাস্ক উঠে আসার কারণে তিন নম্বরে নেমে গিয়েছেন মাইক্রোসফ্ট কর্ণধার বিল গেটস। তবে এই তালিকায় দশ নম্বরে রয়েছেন শিল্পপতি মুকেশ আম্বানি।
প্রতি বছর কোটিপতিদের তালিকা যারা ঘোষণা করে সেই ব্লুমবার্গ বিলিওনেয়ার ইনডেক্স এ বছরও এই তালিকা প্রকাশ করেছে। করোনা পরিস্থিতির মধ্যে এ বছর ৫০০ জনের কোটিপতি তালিকা প্রকাশ করা হয়েছিল, যার মধ্যে বিল গেটসকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন মাস্ক। জানা গিয়েছে, বছরের শুরুতে তিনি ছিলেন তালিকার ৩৫ নম্বরে। আর বছরের শেষ লগ্নে এসে তিনি কিনা উঠে এলেন দুই নম্বরে।
কিন্তু ৩৫ নম্বর থেকে দুই নম্বরে আসাটা কি এতটাই সহজ ছিল? নাকি সৌভাগ্যক্রমে তিনি দুই নম্বরে উঠে এসেছেন? কিছুটা সৌভাগ্য তো বটেই। ৩৫ নম্বর থেকে দুই নম্বরে উঠে আসার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটিকে ধন্যবাদ দেওয়া উচিত, সেটি হল টেসলা কোম্পানির চড়চড় করে বেড়ে যাওয়া শেয়ারের দাম, যা মাস্ককে ৩৫ নম্বর থেকে দুই নম্বরে এনে দাঁড় করিয়েছে। আর বিশ্বের কোটিপতি তালিকায় নিজেকে দুই নম্বরে দেখে স্বভাবতই খুশি অ্যালেন মাস্ক।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…