নিউজ

প্রবল শক্তিতে আজ সন্ধ্যায় আছড়ে পড়বে ‘নিভার’, পুদুচেরিতে ১৪৪ ধারা জারি

নয়াদিল্লি: আমফান, নিসর্গের স্মৃতি এখনও টাটকা। এরই মধ্যে আর কিছুক্ষণের মধ্যে সাইক্লোন ‘নিভার’ আচড়ে পরতে চলেছে। যত সময় যাচ্ছে ততই শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, আজ, বুধবার সন্ধ্যার মধ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যের উপকূলে প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়বে নিভার। যার জন্য কার্যত তটস্থ হয়ে রয়েছে পুদুচেরি ও তামিলনাড়ু। কারণ, সেখানেই বেশি প্রভাব পড়ার আগাম পূর্বাভাস দিয়ে রেখেছে মৌসম ভবন।

ঝড়ের শক্তি প্রবল হতে পারে এবং যার জেরে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে বলেই আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন। এমনকি ইতিমধ্যেই আজ, বুধবারের অসংখ্য বিমান বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, মোট ৪৯টি বিমান নিভারের আশঙ্কায় বাতিল করা হয়েছে। এর পাশাপাশি পুদুচেরি, তামিলনাড়ু এবং অন্ধপ্রদেশের উপকূলবর্তী অঞ্চলে প্রভাব বেশি পড়ার কারণে ইতিমধ্যেই দক্ষিণ রেল ২৪টি ট্রেন বাতিল করে দিয়েছে। এমনকি বেশ কিছু ট্রেন আংশিকভাবে চলছে। সেগুলি পরিস্থিতির ওপর নির্ভর করে যে কোনও সময় বন্ধ করে দেওয়া হতে পারে বলেও জানা যাচ্ছে।

ইতিমধ্যেই পুদুচেরিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যা আজ রাত ন’টা থেকে আগামিকাল, বৃহস্পতিবার সকাল ছ’টা পর্যন্ত কার্যকর করা হবে। যদিও সমস্ত দোকান বন্ধ থাকবে। কিন্তু দুধের দোকান এবং পেট্রোল পাম্প খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। সব মিলিয়ে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে প্রশাসন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026