২০২১ শেষ হতে আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি। গোটা বছর ধরেই করোনার মধ্যে বলিউডে বসেছে একের পর এক বিয়ের আসর। এই বছর বেশ কয়েকজন তারকা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ে এই বছরের বিগ ফ্যাট ওয়েডিং। বরুণ-নাতাশা দিয়ে শুরু করে ইয়ামি গৌতম-আদিত্য ধর, রাজকুমার রাও-পত্রলেখা পল, ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফ, অঙ্কিতা লোখন্ডে -ভিকি জৈন, সহ একাধিক দেখ তারকা বিয়ে করে দাম্পত্য জীবন শুরু করেছেন।
নতুন বছরের শুরুতে বলিপাড়াতে ফের বিয়ের সানাই বাজতে চলেছে। এই জুটির বিয়ে করার কথা ছিল ২০২০ সালের এপ্রিল মাসে। কিন্তু করোনার দাপটে সমস্ত পরিকল্পনা চৌপাট হয়ে যায়। তাই এ বার নতুন করে ফের বিয়ের কল্পনা শোনা যাচ্ছে সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী বছর মার্চ মাসেই ভালোবেসে সাত পাক ঘুরবেন বলিউডের জনপ্রিয় জুটি। এঁরা আর কেউ নন রিচা চাড্ডা এবং আলি ফজল। শোনা গিয়েছে, দিল্লি এবং মুম্বই শহরে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের নিয়ে সাত পাকে বাঁধা পড়বেন দুই বলি তারকা।
নিজেদের বিয়ে প্রসঙ্গে আলি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘‘বিয়ে করার জন্য মুখিয়ে রয়েছেন তিনি আমিমি.মি. আর রিচা। সব পরিকল্পনা করা ছিল। প্রথমে করোনা এল। তার পরে করোনার দ্বিতীয় ঢেউ এসেছে। যখন আবার সব খুলল,তখন তাঁরা নিজেদের বাকি থাকা কাজের শ্যুট নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। বারবার সব ভেস্তে যাচ্ছে।’’ আলি এদিন জানালেন, আগামী মার্চে গাঁটছড়া বাঁধতে পারেন তাঁরা। কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে কিনা, তা এখনই কোনো নিশ্চয়তা দিতে পারছেন না৷ এই মুহূর্তে সৌদি আরবে হলিউড এক নতুন ছবির শ্যুটিং চলছে আলির। আগামী বছরের জানুয়ারি পর্যন্ত আমিরশাহি আলির নতুন ঠিকানা।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘ফুকরে’ ছবির শ্যুটিংয়ের সময়ে আলি-রিচার প্রথম আলাপ। এরপএ দুজনের বন্ধুত্ব এবং প্রেম হত। বেশ কয়েক বছর প্রেমের সম্পর্কে থাকার পরে ২০১৯ সালে মলদ্বীপে ঘুরতে ব গিয়ে আলি তাঁর প্রেমিকাকে বিয়ের জন্য প্রপোজ করেন। আর রিচাও সাথে সাথে বিয়ের প্রস্তাবে হ্যাঁ বলেন। কিন্তু তার পর থেকেই সব পরিকল্পনায় বাঁধ সাজছে করোনা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…