বিনোদন

Malaika-Arhaan: ভাইরাল বড়দিনে মালাইকা-আরহানের নতুন ভিডিয়ো! ট্রোলারদের দাবি মায়ের পাশে দাঁড়াতে লজ্জা পায় ছেলে

মালাইকা আরোরা। অভিনেত্রী, মডেল, ভিডিয়ো জকি, নৃত্যশিল্পী এবং টেলিভিশন ব্যক্তিত্বের পাশাপাশি একজন বিচারক। এতগুলো কাজ নিজে সমান্তরালে মেন্টেন করেন মালাইকা। তিনি অত্যন্ত আত্মনির্ভর এবং আত্মসচেতন থাকার চেষ্টা করেন। একটা সময় এই মেয়েকে প্রচুর স্ট্রাগেল করতে হয়েছিল।১৯৯৭ সালে মডেলিং দিয়ে নিজের কেরিয়ার শুরু করেন বলিউডে। মডেলিং থেকে বলিউডে অভিনয় করা শুরু করেন অভিনেত্রী। ১৯৯৮ সালে আরবাজ খানের সাথে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর স্বামী এবং সংসার নিয়ে খুশি ছিলেন মালাইকা। এদের একটি ছেলে আছে, নাম আরহান খান।

কিন্তু ২০১৭ সালে ১৯ বছরের সুখী দাম্পত্য জীবন ভেঙে নিজের ছেলে আরহানের হাত ধরে খান বাড়ি প্রত্যাখান করে সব বিলাসিতা ছেড়ে বেরিয়ে যান মালাইকা অরোরা। বিচ্ছেদের মূল কারণ ছিল অবশ্য অন্য। আরবাজ তাঁর বিদেশিনী বান্ধবী জর্জিয়ার সঙ্গেও পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপরই এদের ডিভোর্স হয়। বিচ্ছেদের পর থেকে ছেলে আরহানকে নিয়েই বেশ খুশিতেই রয়েছে মালাইকার জীবন। মালাইকাও এখন বিবাহ বিচ্ছেদের পর অর্জুন কাপুরের সাথে সম্পর্কে আবদ্ধ হয়্রছেন। বাবা মায়ের নতুন সম্পর্ক নিয়ে কখনো কোনো আপত্তি দেখাননি আরিয়ান।

এই মুহূর্তে নিজের পড়াশোনার জন্য বাইরে থাকছেন মালাইকা ও আরবাজ পুত্র আরহান খান! তবে ক্রিস্টমাসে ছুটির আমেজে কিছুদিন আগেই ফের দেশে ফিরেছেন আরিয়ান। আর ছেলের আসার আনন্দে ছেলেকে নিয়ে আসতে এয়ারপোর্টে যান। আর সেই সময় বিমানবন্দরে মা-ছেলের রিউনিয়নের ছবি-ভিডিও বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ছেলেকে আনতে শুধু একা মালাইকা নন, গিয়েছিলেন আরবাজও। তবে, সেই ভিডিয়োরব দেখা গিয়েছিল মায়ের থেকে বাবার সাথে বেশি সপ্রতিভ আরহান। এই ভিডিও দেখে এমনই দাবি তুলেছিল সোশ্যাল মিডিয়া। 

এমনকি বড়দিনে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা পড়েছেম মাম্মা আর-ছেলের ছবি। এদিন সাদার ওপর লাল-কালো প্রিন্টের একটি শর্ট ড্রেস পরেছেন মাল্লা। বড়দিনের দিনে ছেলের সাথে খোলামেলা পোশাকে সেখানে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আর আরহানের পরনে ছিল লাল প্যান্ট, কালো টি-শার্ট, কালো জ্যাকেট। ফোটোগ্রাফারদের জন্য মালাইকার সাথে ছবির জন্য পোজ দিতে দাঁড়ান আরিয়ান। তবে, মা ছেলের ছবিতে দেখা যাচ্ছে কিছুটা জড়তা রয়েছে আরহানের মধ্যে। আর সেখান থেকেই শুরু হয় নানান ট্রোলিং।

একজন ইনস্টা ইউজারের বক্তবত ‘একজন ভারতীয় মহিলাকে কি এমন পোশাক মানায়, আর তখন যখন তাঁর সাথে তরুণ ছেলে আছে’। আরেক নেটিজেন লিখেছেন, ‘ নিজের মায়ের পাশে দাঁড়িয়ে ছবি তুলতে লজ্জা পাচ্ছে বেচারা ছেলেটা। ওকে পুরো আরবাজের মতো দেখতে।’ সে যাই হোক এই ছবি বেশ ভাইরাল নেট দুনিয়াতে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026