বিনোদন

শোকের ছায়া ভাট পরিবারে, আপনজনকে হারালেন অভিনেত্রী আলিয়া ভাট

অভিনেত্রী আলিয়া ভাট (Alia bhatt) বরাবর পশু-পাখি পছন্দ করেন। তাঁর সর্বক্ষণের সঙ্গী ছিল ‘শিবা’(shiba)। শিবা প্রজাতিতে একটি দুধসাদা বিড়াল হলেও আলিয়ার সবচেয়ে প্রিয় বান্ধবী ছিল সে। আলিয়া আদর করে তাকে ‘পরি’ বলেও ডাকতেন। সম্প্রতি অসুস্থ হয়ে মৃত্যু হলো শিবার। শিবার মৃত্যুতে মানসিক ভাবে ভেঙে পড়েছেন আলিয়া। প্রায়ই আলিয়া ও শিবাকে একসঙ্গে ইন্সটাগ্রামে দেখতে পেতেন আলিয়ার অনুরাগীরা। শিবার মৃত্যুতে আলিয়া ইন্সটাগ্রামে তার কয়েকটি ছবি শেয়ার করে শিবাকে বিদায় জানিয়েছেন।

কিছুদিন আগে জুম টিভির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে অভিনেতা রণবীর কাপুর(Ranbir Kapoor)-এর সাথে একসঙ্গে বসে জনপ্রিয় ফিল্ম ‘লাভ আজ কাল’-এর গান ‘ইয়ে দুরিঁয়া’ গাইতে দেখা গিয়েছে। আলিয়ার গানের কথা ভুল হলে তা ধরিয়ে দিচ্ছিলেন রণবীর। এমনকি লকডাউনের সময় ঋষি কাপুরের মৃত্যুর আগে পর্যন্ত আলিয়া ও রণবীর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। গত দুই বছর ধরে আলিয়া ও রণবীর সম্পর্কে থাকার গত বছরের গোড়ায় কাপুর পরিবারের তরফে ঘোষণা করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে হতে চলেছে আলিয়া-রণবীরের। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আলিয়াকে পছন্দ করেন না রণবীরের মা নিতু সিং। কিন্তু ঋষি কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি রণবীরের দিদি রিধিমাও পছন্দ করতেন আলিয়াকে। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর আলিয়া ও রণবীর আলাদা থাকতে শুরু করেছেন। রণবীরের বাংলোর কাছেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া।

কিছুদিন আগেই এস.এস.রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত ‘RRR’-এর শুটিং শেষ করে হায়দরাবাদ থেকে মুম্বই ফিরেছেন আলিয়া। সম্প্রতি শুরু হয়েছিল সঞ্জয় লীলা বনশালী(Sanjay Leela Bhanshali) পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং। এই ফিল্মে গাঙ্গুবাঈ(Gangubai)-এর চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট। কিন্তু গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ির বায়োপিক বানানোর জন্য সঞ্জয় তাঁর পরিবারের কাছে প্রয়োজনীয় অনুমতি না নেওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছে গাঙ্গুবাঈ-এর পরিবার। এই কারণে আপাতত ফিল্মটির শুটিং স্থগিত রাখা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

ক্ষমতায় এলে বেকারদের মাসে ৪০০০ টাকা! যুব ভোটে বাজিমাত করতে বড় চাল অভিনেতা বিজয়ের

বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…

March 30, 2026

বাবার ফেরার অপেক্ষায় সহজ… রাহুলের মৃত্যুর পর মুখ খুললেন স্ত্রী প্রিয়াঙ্কা

টলিউডের এক সময়ের জনপ্রিয় জুটি রাহুল-প্রিয়াঙ্কার জীবনের গল্পটা যেন সিনেমার মতোই ছিল—কিন্তু সেই গল্পের শেষটা…

March 30, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! অনলাইন পেমেন্টে নতুন নিয়ম, গ্রাহক সুরক্ষায় কড়া RBI

ডিজিটাল লেনদেন এখন দৈনন্দিন জীবনের অংশ। কিন্তু গ্রাহকদের সুরক্ষা বাড়াতে বড় সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক।…

March 30, 2026

পর পর চোটে ধাক্কা CSK-তে! ধোনির পর এবার ‘Baby AB’ও ছিটকে, প্রথম ম্যাচেই বিপদ

আইপিএল শুরুর আগেই বড় ধাক্কা চেন্নাই সুপার কিংস শিবিরে। একের পর এক চোটে দলের পরিকল্পনা…

March 30, 2026

বিজেপি নেতার পার্টিতে শাহরুখ! বাড়ছে কি রাজনৈতিক ঘনিষ্ঠতা? জল্পনা তুঙ্গে

বলিউডের বাদশা শাহরুখ খান সাধারণত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়েই চলেন। কিন্তু সাম্প্রতিক একটি ঘটনায় ফের…

March 30, 2026

সপ্তাহের শুরুতেই সোনায় আগুন! কলকাতায় দাম ছুঁলো রেকর্ড—কেন হু হু করে বাড়ছে হলুদ ধাতু?

সপ্তাহের প্রথম দিনেই সোনার বাজারে কার্যত আগুন লেগেছে। ৩০ মার্চ, সোমবার সকাল থেকেই কলকাতার বাজারে…

March 30, 2026