বিনোদন

শ্রাবন্তী প্রসঙ্গে এ কী বললেন? সম্পর্ক নিয়ে মুখ খুললেন স্বামী রোশন শিং

কিছুদিন আগেই অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি (Srabanti chatterjee)-এর প্রাক্তন  স্বামী রোশন সিং (Roshan singh) পরিবারের সঙ্গে তাঁর নিউ ইয়ার পার্টির হাসিখুশি ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। পার্টি শেষ হতেই রোশন রীতিমত চোখে গ্লিসারিন দিয়ে জল এনে একটি ইন্সটাগ্রাম রিল তৈরী করে শেয়ার করেছিলেন।  ভিডিওতে রোশন ইঙ্গিত দিয়েছিলেন, তিনি একা হয়ে গেছেন।  যথারীতি নেটিজেনরা তাঁকে সান্ত্বনা দিয়েছেন এবং শ্রাবন্তীকে ‘অ্যান্টি হিরোইন’ সাজিয়ে দিয়েছেন। গত বছর রোশন একটি ইন্সটাগ্রাম স্টোরি শেয়ার করেছিলেন যেখানে ভিড়ের মধ্যে সবাই নিজের সঙ্গীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকলেও একজন যুবক দাঁড়িয়ে আছে সম্পূর্ণ একাকী। সে নিজেই নিজেকে হাত দিয়ে জড়িয়ে ধরে রয়েছে। এই ছবির উপর রোশন লিখেছিলেন, এটা তাঁর অবস্থা। রোশন নিজেকে ক্রমশ ‘লাফিং স্টক’ করে তুলেছেন। এবার রোশন দোষ দিতে শুরু করলেন নেটিজেনদের। সম্প্রতি সংবাদমাধ্যমে তিনি বলেছেন, তাঁকে অযথা বাজে কমেন্ট করে ব্যতিব্যস্ত করা হচ্ছে। এমনকি বিরক্ত করা হচ্ছে শ্রাবন্তীকেও। রোশন জানান, শ্রাবন্তী নিজের বাড়িতে একজন সাধারণ গৃহবধূর মতোই ব্যবহার করতেন। তিনি কোনোদিন স্টারডম দেখাননি। রোশন বলেন, যা হয় তা ভালোর জন্যই হয়।

গত বছরের মাঝামাঝি হঠাৎ দেখা যায় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি ইন্সটাগ্রামে তাঁর পার্সোনাল প্রোফাইল থেকে স্বামী রোশনের সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দিয়েছেন।  এরপর আগুনে ঘি ঢেলে শ্রাবন্তীর স্বামী রোশন জানিয়েছেন পুজোর বেশ কিছুদিন আগে থেকেই তিনি ও শ্রাবন্তী আলাদা থাকতে শুরু করেছেন।  শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যু(Abhimanyu)-এর সাথে বাইপাসের ধারে নিজের ফ্ল্যাটে থাকছেন।  রোশন ফিরে গিয়েছেন নিজেদের পারিবারিক ফ্ল‍্যাটে।  এই ঘটনা নিয়ে শ্রাবন্তীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে, রোশনের মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। এই কারণে রোশন এখন মায়ের সঙ্গে রয়েছেন।  দাম্পত্য সম্পর্ক ভাঙনের খবরকে শ্রাবন্তী গুজব বলে উড়িয়ে দেন।  কিন্তু এর পরেই রোশন ও শ্রাবন্তী দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দেন। এমনকি রোশন নিজের ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে শ্রাবন্তীর সমস্ত ছবি ও ভিডিও ডিলিট করে দেন।  কিন্তু শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর অফিসিয়াল প্রোফাইলে রোশনের সঙ্গে কিছু সুন্দর মুহূর্তের ছবি এখনও রেখেছেন।  তবে সম্প্রতি শ্রাবন্তী ইন্সটাগ্রামে তাঁর প্রোফাইলের কমেন্ট সেকশন লিমিটেড  করে দিয়েছেন।  তিনি জানিয়েছেন, তাঁর ও রোশনের মনোমালিন্যের খবর সামনে আসতেই নেটিজেনদের একাংশ শ্রাবন্তীকে কটু মন্তব্য করা শুরু করেছেন।  স্টার হলেও দিনের শেষে শ্রাবন্তী একজন মানুষ। তিনি বিনা দোষে এভাবে তাঁর সম্মান ধুলোয় মিশিয়ে দিতে পারেননি।  এই কারণে তাঁর মনে হয়েছে কমেন্ট সেকশন লিমিটেড  করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক।  নেটিজেনদের একাংশ এই ঘটনায় রুষ্ট হলেও আপাতত শ্রাবন্তীর কানে তাঁদের রোষপূর্ণ মন্তব্য পৌঁছাচ্ছে না।

শ্রাবন্তীর এটি তৃতীয় বিয়ে।  এর আগে দূরদর্শনে সিরিয়ালে অভিনয় করার সময় তাঁর সঙ্গে আলাপ হয়েছিল উঠতি পরিচালক রাজীব বিশ্বাস(Rajib Biswas)-এর।  মাত্র আঠেরো বছর বয়সে  রাজীব বিশ্বাসকে বিয়ে করেন শ্রাবন্তী।  রাজীব ও শ্রাবন্তীর একমাত্র পুত্রসন্তান অভিমন্যুর জন্মের পর শ্রাবন্তী আবার ফিল্মে অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেছিলেন।  কিন্তু এরপর রাজীবের সাথে তাঁর পারিবারিক অশান্তি শুরু হয়। একসময় শ্রাবন্তী রাজীবের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন। ফলে শ্রাবন্তী ও রাজীবের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।  এরপর উঠতি মডেল কৃষ্ণ বিরাজ(krishna viraj)-কে বিয়ে করেন শ্রাবন্তী।  কিন্তু বিয়ের এক বছরের মধ্যে তাঁদের ডিভোর্স হয়ে যায়।  এরপর শ্রাবন্তীর জামাইবাবুর সূত্রে শ্রাবন্তী ও রোশনের আলাপ হয় যা ক্রমশ প্রেমে পরিণত হয়।  2019 সালে অমৃতসরে তাঁরা দুজনে বিয়ে করেন।  গত বছর এপ্রিল মাসে শ্রাবন্তী ও রোশনের বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। ঘটা করে বিবাহবার্ষিকী পালনের ইচ্ছে থাকলেও করোনা অতিমারীর কারণে তা বাতিল করেন রোশন ও শ্রাবন্তী।  এর কিছুদিন পরেই শ্রাবন্তী ও রোশনের সম্পর্কে চিড় ধরে।  তবে রোশনের জিমের উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাবন্তী।

কিছুদিন আগেই শ্রাবন্তীও নিজের নতুন জিম ‘দি ফিটনেস এম্পায়ার’-এর উদ্বোধন করেছেন।  সম্প্রতি ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্ট করে শ্রাবন্তী সবাইকে জিমে গিয়ে ওয়ার্কআউট করে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার পরামর্শ দিয়েছেন।  ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে যথেষ্ট উত্তেজিত শ্রাবন্তী।  তিনি বলেছেন, এই প্রথম নিজের চেষ্টায় কিছু করতে পেরে যথেষ্ট ভালো লাগছে তাঁর।  ‘দি ফিটনেস এম্পায়ার’কে শ্রাবন্তী তাঁর দ্বিতীয় সন্তান বলেছেন।  আপাতত শ্রাবন্তী ফিল্মের শুটিং-এর জন্য সিকিমে রয়েছেন।  এই মুহূর্তে নিজের কেরিয়ার ও ‘দি ফিটনেস এম্পায়ার’ নিয়ে তুমুল ব্যস্ত রয়েছেন ‘টলি কুইন’ শ্রাবন্তী।

Anirban Kundu

Recent Posts

Airtel-এর নতুন দারুণ প্ল্যান! কম টাকায় মিলছে ডেটা, কলিংসহ একাধিক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…

May 21, 2026

পশ্চিমবঙ্গসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারিকরণ? জেনে নিন বড় আপডেট

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…

May 21, 2026

Atal Pension Yojana-এ কি বাড়তে পারে পেনশনের পরিমাণ? সামনে বড় সুবিধা পেতে পারেন গ্রাহকরা

ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…

May 21, 2026

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026