বিনোদন

স্বাভাবিক ছন্দে অভিনেত্রী, সুশান্তকে ভুলে কাছের মানুষের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে রিয়া চক্রবর্তী

সম্প্রতি ছিল এমটিভি রোডি এবং ভিজে-অভিনেতা  রাজীব লক্ষ্মণ (Rajeev laxman)-এর ছেলে রিদম (Rhythm)-এর জন্মদিন। রাজীব ছেলের জন্মদিনের ঘরোয়া  পার্টিতে আমন্ত্রণ করেছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty)-কে। বহুদিন পরে রিয়াকে কোনো পার্টিতে যেতে দেখা গেল।  জিনস ও শার্ট পরে ছিমছাম সাজে রিয়া হাজির হয়েছিলেন সেই পার্টিতে।  রিয়ার সঙ্গে পার্টিতে বেশ কয়েকটি ঘনিষ্ঠ ছবি তুলে ইন্সটাগ্রামে শেয়ার করে রাজীব ‘মাই গার্ল’ লিখেছেন।  রাজীব জানিয়েছেন, রিয়া তাঁর অনেকদিনের বন্ধু। তিনি খুব খুশি হয়েছেন রিয়াকে তাঁর পার্টিতে আসতে দেখে। রাজীব রিয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। রিয়া ও রাজীবের ছবিগুলিতে দেখা যাচ্ছে, কখনও রিয়াকে জড়িয়ে ধরে রয়েছেন রাজীব, কখনও বা রাজীব তাঁর কাঁধে মুখ গুঁজে রয়েছেন। তাঁদের এই ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুত (Sushant singh rajput)-এর মৃত্যুর ঘটনায় বলিউডের মাদকযোগ সামনে আসে। মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে সুশান্তের প্রেমিকা রিয়া ও তাঁর ভাই সৌভিক চক্রবর্তী (Souvik Chakraborty)-কে গ্রেফতার করে এনসিবি। সুশান্তের অনুরাগীরা তাঁর মৃত্যুর জন্য রিয়াকেই দায়ী করেন। বাইকুল্লা জেলে প্রায় দুই মাস কাটিয়ে রিয়া জামিনে ছাড়া পেলেও প রিয়াকে থানায় নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। এছাড়া রিয়ার পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে। রিয়াকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি।

কিন্তু রিয়া মুম্বইতেই আবারও নিজের কেরিয়ার শুরু করতে চাইছেন। এই কারণে তিনি ও তাঁর ভাই সৌভিক মুম্বইতে থাকার জন্য  কিছুদিন আগে নতুন বাড়ি খুঁজতে বেরিয়ে পড়েছিলেন।  সেইসময় পাপারাৎজির ক্যামেরাবন্দী হলেন রিয়া ও সৌভিক। এছাড়া পাপারাৎজিরা রিয়া ও সৌভিকের কুশল জিজ্ঞাসা করেন। কিন্তু রিয়া তাঁদের প্রশ্নের উত্তর দেননি। তিনি পাপারাৎজিদের ধমকের সুরে বলেছেন তাঁদের ফলো না করতে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে রিয়া ও সৌভিকের হোমহান্টের ভিডিও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026