গতকাল বাংলা সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্ধমান শহরে রোড শো করেছিলেন। এবার আজ অর্থাৎ রবিবার বিজেপির পাল্টা রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস। শাসকদলের উদ্যোগে বর্ধমান শহরের জিটি রোডে এই রোড শো আয়োজন করা হয়েছে। আজকের রোড শো তে উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সোহম চক্রবর্তী। শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির রোড শোকে টেক্কা দেওয়ার জন্যই এই রোড শো। এই রোড শো বর্ধমানের টাউন হল থেকে স্টেশন পেরিয়ে কলেজ মোড় পর্যন্ত জিটি রোডে হবে। তাদের রোড শোতে প্রচুর মানুষের সমাগম হবে।
গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্ধমান শহরে বিরহাটা থেকে কার্জন গেট অবধি রোড শো করেছিলেন। তার রোড শোতে কার্যত নেমেছিল মানুষের ঢল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, “এটা তাদের রাজ্যের মধ্যে এক অন্যতম ঐতিহাসিক রোড শো। এত লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় বিধানসভা নির্বাচনের ফল কি হতে চলেছে তা আগে থাকতেই বোঝা যাচ্ছে। আগামী নির্বাচনে রাজ্য থেকে তৃণমূলের নাম নিশ্চিহ্ন হয়ে যাবে তার প্রমাণ দিয়েছে আজকের রোড শোতে মানুষের ঢল।”
অন্যদিকে বিজেপির দাবিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেছেন, “বিজেপি তাদের রোড শোতে বাইরে থেকে লোক এনেছিলো। ঝাড়খন্ড থেকে গাড়ি বোঝাই করে লোক এসছিলো। বর্ধমানের বাসিন্দারা সেখানে উপস্থিত ছিল না। অন্য রাজ্য থেকে বিজেপি লোক এনেছিল।” তিনি আরো দাবি করেছেন, “বর্ধমানবাসী বিজেপির সমস্ত কৌশল বোঝে। তাদের রোড শোতে এত ভিড় বর্ধমানবাসীর মনে কোনো প্রভাব ফেলতে পারবে না। এখানকার বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের ওপর পূর্ণ আস্থা রেখেছে। আজকের রোড শোতে কাতারেরকাতারের শহরে পুরুষ-মহিলারা পদযাত্রায় অংশ নেবে।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…