গত বছরের মার্চ মাস থেকে গোটা বিশ্ব তথা দেশবাসী করোনা ভাইরাস প্যানডেমিকের জন্য স্বাভাবিক জীবন-যাপন করতে পারছে না। তবে স্বস্তির খবর ইতিমধ্যেই করোনার ভ্যাকসিন চলে এসেছে। এরইমধ্যে রাজ্যবাসীকে নতুন বছরের শুরুতে সুখবর শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি গোটা রাজ্যবাসীকে বিনামূল্যে করোনার টিকা দিতে চান বলে জানিয়ে দিয়েছেন। গতকাল বিভিন্ন জেলার পুলিশ কর্তা ও স্বাস্থ্যকর্তাদের কাছে যে চিঠি দিয়েছে তাতে এমনটাই উল্লেখ করা আছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন, “আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের সরকার রাজ্যের সমস্ত মানুষকে বিনামূল্যে করোনার প্রতিষেধক পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে।” গতকালই বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, বীরভূম ইত্যাদি জেলার পুলিশ ও স্বাস্থ্যকর্মীদের কাছে এমন চিঠি মুখ্যমন্ত্রী পাঠিয়ে দিয়েছে।
কেন্দ্র ও রাজ্য সরকার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথমে ফ্রন্টলাইন কোভিড যোদ্ধারা করোনার ভ্যাকসিন পাবে। তাদের মধ্যে প্রথমেই আছে রাজ্যের সমস্ত ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা। এছাড়াও প্রথম পর্যায়ে টিকা নিতে পারবে সাফাই কর্মী, পুরকর্মী, জেল কর্মী, পুলিশ, হোম গার্ড, সিভিক ভলেন্টিয়ার প্রমুখরা। তারপর এই টিকা পাবে যাদের বয়স ৫০ বছরের ঊর্ধ্বে। এসময় টিকা পাবে যাদের কো-মরবিডিটি আছে। তাদের বয়স ৫০ বছরের কম হতে পারে। তারপর বাকি সবাই করোনার টিকা পাবে। কিন্তু এরই মাঝে রাজ্য সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত যে তারা সমস্ত মানুষকে বিনামূল্যে করোনা টিকা দেবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…