বিনোদন

শ্রাবন্তীর পর বিবাহ সম্পর্কে চিড় নুসরতের, ইন্সটাগ্রামে একে অপরকে আনফলো নিখিল-নুসরতের

এই মুহূর্তে অভিনেত্রী নুসরত জাহান (Nusrat jahan) ও শিল্পপতি নিখিল জৈন (Nikhil jain)-এর দাম্পত্যে চিড় ধরার জল্পনা তুঙ্গে উঠেছে টলিটাউনের আনাচে-কানাচে।  এর মধ্যেই একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । স্ক্রিনশটটি থেকে জানা যাচ্ছে নুসরত ও নিখিল দুজনে দুজনকে ইন্সটাগ্রামে আনফলো করে দিয়েছেন।

গত বছর গোড়ার দিকে নুসরত  প্রচুর ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে ভর্তি হয়েছিলেন হাসপাতালে।  কিন্তু জৈন পরিবারের তরফে এই ঘটনার কথা অস্বীকার করা হয়। এমনকি নুসরত মিডিয়ায় অবাস্তব একটি বয়ানে বলেছিলেন, তিনি নাকি ভুল করে বেশি ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিলেন।  এরপর থেকেই নুসরত নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে তাঁর স্বামী নিখিল-এর সাথে প্রচুর ছবি শেয়ার করতে শুরু করেন।  এমনকি দিওয়ালির সময় নুসরতের পোস্ট করা ভিডিও দেখে ওপেন ফোরামে নিখিল স্ত্রীর প্রশংসা করেন। পেশায় গারমেন্ট ব্যবসায়ী নিখিল নুসরতকে একটি শাড়িও উপহার দেন যাতে নুসরতের এতদিন ধরে অভিনয় করা সমস্ত চরিত্রের নাম খোদিত ছিল।

কিন্তু গত বছর ডিসেম্বর মাসে  কালো অফ শোল্ডার টপে নিজের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিন  নুসরত।  ওপেন ফোরামে এই ছবিটির প্রশংসা করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত (yash Dasgupta)। তিনি নুসরতকে ঢেউ তুলে স্রোতের বিপরীতে সাঁতার কাটতে  বলেছিলেন। কিন্তু নুসরত বলেছিলেন, সাংঘাতিক ঢেউয়ে সাঁতার কাটতে জানেন না তিনি, হাইড্রোফোবিয়া রয়েছে তাঁর। তাঁদের এই সাংকেতিক কথাবার্তায় নেটিজেনরা অন‍্য আভাস পেয়েছিলেন। সম্প্রতি  রাজস্থানে একসঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন যশ ও নুসরত।  রাজস্থান থেকে যশ ও নুসরত অনেক ছবিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে।  অপরদিকে কলকাতায় বসে নিখিল তাঁর ও নুসরতের দাম্পত্যে চিড় ধরার কথা অস্বীকার করলেও নুসরতের ইন্সটাগ্রাম প্রোফাইল কিন্তু অন্য কথা বলছে। তাঁর ইন্সটাগ্রাম প্রোফাইলে নিখিলের অধিকাংশ ছবি ডিলিট করে দিয়েছেন নুসরত।  এমনকি এই মুহূর্তে শ্বশুরবাড়ি ছেড়ে বন্ডেল রোডে নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন নুসরত। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নুসরতের রাজনৈতিক জীবন তাঁর বিবাহিত জীবনে চিড় ধরিয়েছে।

নিখিল তাঁদের সম্পর্ক বাঁচানোর চেষ্টা করলেও নুসরতের এই বিয়ে টিকিয়ে রাখার ইচ্ছা নেই বলেও জানা যাচ্ছে।  তার আরেকটি অন্যতম কারণ হল যশ ও নুসরতের যৌথ ব্র‍্যান্ড ভ‍্যালু। যশ ও নুসরত জুটিকে এই মুহূর্তে বিভিন্ন স্টেজ শো-তে এবং বিজ্ঞাপনে দেখতে চাইছেন প্রযোজক ও নির্মাতারা। যশ ও নুসরতের সম্পর্ক তৈরী হলে তাঁরা হয়ে যাবেন টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল।  কিন্তু সংবাদমাধ্যমের কাছে নুসরত  এই সম্পর্কের কথা অস্বীকার করে বলেন, সমাজ  সবসময় মেয়েদের দোষ দেয়। কিন্তু মেয়েরা সবসময় ভুল নয়। মানুষ তাঁর ব্যক্তিগত জীবন দিয়ে তাঁকে বিচার না করে তাঁর কাজ দিয়ে বিচার করুক। নুসরত তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।

গত বছর মুক্তি পেয়েছে নুসরত জাহান ও যশ দাশগুপ্ত অভিনীত ফিল্ম ‘sosকোলকাতা’। এই ফিল্মে যশ অভিনয় করেছেন এক পুলিশ অফিসারের চরিত্রে যার মূল উদ্দেশ্য হলো জঙ্গি দমন করা। নুসরত এই ফিল্মে যশের বিপরীতে অভিনয় করছেন। নুসরত ও যশের অভিনয় করা একটি র‍্যাপ সঙ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  এই ভিডিওটি ‘sosকোলকাতা’র প্রমোশনাল সং ভিডিও।

Anirban Kundu

Recent Posts

অবসর ঘোষণা করলেন সূর্যকুমার? ভাইরাল পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

ভারতীয় ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ব্যাটার সূর্যকুমার যাদবকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর জল্পনা শুরু হয়েছে। একটি…

June 7, 2026

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026