অফবিট

বাড়িতে এসেছে জলের কল, আনন্দে মাথা ঠুকে প্রণাম বৃদ্ধার, ভাইরাল ভিডিও

এই পৃথিবীতে (World) এমন অনেক ঘটনা ঘটে, যা বাস্তবে ঘটলেও বিশ্বাস করা কঠিন। সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে বিশ্বের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে খবর অতি সহজেই পাওয়া যায়। কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় বিভিন্ন খবর অনেক অজানা তথ্য সকলের সামনে নিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল (Viral) হওয়া ঘটনা জানান দেয় যে, পৃথিবীর বুকে এমন অনেক ঘটনা আছে যা আজও আমাদের অজানা। এমনই এক ঘটনা ঘটেছে অসমে যা জানলে আপনি অবাক হবেন।

অসমের এক বৃদ্ধা বাড়িতে জলের কল হওয়ায় আনন্দে সেই কলকে একেবারে মাথা নিচু করে, মাথা ঠুকে প্রণাম করলেন এবং ঈশ্বর যেন তার কথা শুনে তার মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। আর তাই তিনি কৃতজ্ঞতাবশত এই কাণ্ড ঘটিয়েছেন। বৃদ্ধাকে দেখে মনে হবে বয়স ষাটের বেশি। আর দীর্ঘদিন ধরে বাড়িতে সরাসরি কোনও জল সরবরাহ না থাকার ফলে জলের কল হওয়ার আনন্দে তার এই কার্যকলাপ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে।

কেন্দ্রীয় মন্ত্রী গাজেন্দ্র সিংহ এই ভিডিওটি পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘অসমের এই দিদি বাড়িতে কলের জল পেয়ে মাথা নিচু করে প্রণাম করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জলপ্রকল্পের ফলে পাল্টে যাচ্ছে সাধারণ মানুষের দৈনিক জীবনযাত্রা। স্বাধীনতার পর থেকে সাধারণ মানুষ যে সব ন্যূনতম সুবিধাগুলি পাননি, সেটাই প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে তা সম্ভব হচ্ছে।’ তবে শুধু তিনি একাই নন, এর পাশাপাশি বিজেপিও নিজেদের ইনস্টাগ্রামে এই ভিডিওটি শেয়ার করেছে, যা মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026