বিনোদন

করিনা না অনুষ্কা? কার সন্তান আগে আসতে চলেছে?

এই মুহূর্তে বলিটাউনের অন্যতম আলোচ্য বিষয় হল অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor khan) না অভিনেত্রী অনুষ্কা শর্মা (Anushka sharma), কার সন্তান আগে ভূমিষ্ঠ হতে চলেছে এই পৃথিবীতে। এমনকি একজন  জ‍্যোতিষী বলেছেন, অনুষ্কার কোল আলো করে জন্মাবে কন্যাসন্তান।  অপরদিকে একাধারে দিন গুনছে পতৌদি পরিবার এবং কোহলি ও শর্মা পরিবার। প্রকৃতপক্ষে করিনা ও অনুষ্কা দুজনেই চাইছেন তাঁদের সন্তানরা সাধারণভাবে বেড়ে উঠুক।  তাদের শৈশবে যেন পাপারাৎজির আলো না পড়ে। সুতরাং এই দুই অভিনেত্রীর মধ্যে যাঁর সন্তান পৃথিবীতে প্রথম ভূমিষ্ঠ হবেন, তাঁর সন্তান মিডিয়ার স্পটলাইটের অধিকাংশই শুষে নেবেন যা এই দুই মা চান না।  সম্প্রতি ইন্সটাগ্রামে করিনা তাঁর  একটি সাদা-কালো ছবি শেয়ার করে ক্যাপশন দিয়ে লিখেছেন, তিনি অপেক্ষা করছেন মাহেন্দ্রক্ষণের জন্য।

অপরদিকে শর্মিলা ঠাকুরও একই চিন্তায় মগ্ন। বলিউডের স্টারকিড তৈমুর (Taimur ali khan)-এর প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করে পাপারাৎজি।  কিন্তু সেটা যে আদৌ তার পরিবার পছন্দ করে না,  নিজের কথার মাধ্যমে তা বুঝিয়ে দিয়েছিলেন তৈমুরের ঠাকুমা অভিনেত্রী শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)।  সম্প্রতি তাঁর পুত্রবধূ করিনা কপূর খানের টক শো-এ এসে তৈমুরের জনপ্রিয়তার বিষয়ে কথা বললেন শর্মিলা।  করিনা ‘হোয়াট উইমেন ওয়ান্ট’ নামে একটি টক শো হোস্ট করেন। এই টক শো-য়ে এসে শর্মিলা বলেছেন, বিরাট (Virat kohli) ও অনুষ্কার সন্তানের আগমন হলে কিছুটা হলেও পাপারাৎজিদের ক্যামেরার ঝলকানির হাত থেকে মুক্তি পাবে তৈমুর।  করিনাও শাশুড়ির কথায় সম্মতি প্রদান করেন।

প্রকৃত পক্ষে  তৈমুর আলি খানের পরিচয়ের রাজকীয়তা তাকে আরও বিড়ম্বনার সম্মুখীন  করে তুলেছে।  মা করিনার দিক থেকে তৈমুরের শরীরে বইছে বলিউডের ফার্স্ট ফ্যামিলি কপূরদের রক্ত।  বাবা সইফ আলি খান(Saif ali khan)-এর দিক থেকে তৈমুর গোয়ালিয়রের রাজপরিবার পতৌদি বংশের রাজপুত্র।  কিন্তু আদতে সে একটি শিশু।  অন্য যেকোনো শিশুর মতোই তৈমুর এক সুস্থ শৈশবের অধিকারী, পাবলিসিটির মোহে এই কথা  প্রায় ভুলতে বসেছেন পাপারাৎজির দল। তৈমুরের ঠাকুমা সহ সমগ্র পরিবার তৈমুরকে তার প্রাপ্য শৈশব উপহার দিতে চান।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026