বিনোদন

দিদিকে মিস করছেন শাহরুখ, রাখিতে কলকাতায় আসবেন কিং খান

সম্প্রতি উদ্বোধন হল ছাব্বিশতম কলকাতা  আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের।  করোনা অতিমারীর কারণে হাওড়ার নবান্ন সভাঘর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ভার্চুয়ালি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন।  এই উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন অভিনেতা শাহরুখ খান (Shahrukh khan)। এই বছর তিনিও মুম্বই থেকে ভার্চুয়ালি যোগ দিলেন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে। মমতা-শাহরুখ ম্যাজিকের সাক্ষী রইলেন সিনেমাপ্রেমী দর্শকরা।

তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের মসনদে আসার পর শাহরুখ খানকে পশ্চিমবঙ্গের ব‍্র‍্যান্ড অ্যাম্বাসাডর মনোনীত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার পর থেকে প্রতিবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকেছেন শাহরুখ।  কিন্তু এবার করোনা পরিস্থিতিতে শাহরুখ বা মমতা কেউই ঝুঁকি নিতে চাননি। ভার্চুয়ালি পর্দায় এসেই শাহরুখ প্রথমে মমতার সঙ্গে সৌজন‍্য বিনিময় করেন। শাহরুখকে মমতা জানান নববর্ষের শুভেচ্ছা। শাহরুখ জানিয়েছেন, তিনি তাঁর প্রিয় ‘মমতাদিদি’-কে ভীষণ মিস করছেন। শাহরুখ ‘দিদি’র প্রশংসা করে বলেন, দিদি বুঝেছেন, করোনা পরিস্থিতিতে কলকাতায় এসে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা ঝুঁকিপূর্ণ। তাই তিনি শাহরুখকে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে থাকার জন্য অনুরোধ করেছেন।

শাহরুখ বলেন, করোনা পরিস্থিতি তাঁকে শিখিয়েছে, পরিবারের থেকে জরুরী কিছু নয়। শাহরুখের কাছে সমগ্র দেশ তথা বাংলা তাঁর পরিবার। 2021 সালে নতুন ধরনের ফিল্মের মাধ্যমে সকলকে এন্টারটেইন করার প্রতিশ্রুতি দিয়েছেন কিং খান।  তার পাশাপাশি তিনি জানিয়েছেন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত না থাকতে পেরে তিনি সবচেয়ে বেশি মিস করছেন তাঁর দিদি-র স্নেহভরা আলিঙ্গনকে।  শাহরুখের দিদি মমতাও এদিন শাহরুখকে তাঁর প্রিয় ভাই বলে সম্বোধন করেন।  মমতা শাহরুখকে ‘রাখি’-র সময় কলকাতায় আসার আমন্ত্রণ জানিয়েছেন।  ভাইও দিদিকে কথা দিয়ে বলেছেন, ‘’নিশ্চয় আসবো”।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026