ভাইরাল & ভিডিও

আদো আদো গলায় ‘টুম্পা সোনা’ গাইল এই খুদে, ফেসবুকে ভাইরাল ভিডিও

‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা’ এই গানটা কার্যত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আমজনতা থেকে সেলিব্রেটি কেউ বোধ হয় বাকি নেই যারা এই গানে নিজেদের নৃত্যশৈলী দেখায়নি। আর এবার সেই তালিকায় নাম লেখাল এক খুদে। তবে সে এই বহুচর্চিত গানে নেচে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়নি। উল্টে এই বহুচর্চিত গানটিকে নিজের আদো আদো গলায় গেযেছে।

খুদে ছেলেটি হয়তো নিজেও জানে না যে, সে কোন ভাষা বা কোন কোন শব্দ বলছে। অবুঝের মত মনের আনন্দে আদো আদো গলায় এই ‘টুম্পা সোনা’ গানটি গেয়ে নেট দুনিয়ায় ঝড় তুলেছে সে। শীতের সকালে পরনে ফ্লোরাল প্রিন্টের জ্যাকেট এবং মাথায় টুপি দিয়ে কপালে বড় করে কাজলের টিপ একে বাবা-মাযের করা ভিডিওতে বসে বসে খুদে ছেলেটি গান গেয়েছে ‘টুম্পা সোনা, দুটি হাম্পি দেনা, আমি মাইরি বলছি, আর খৈনি খাব না।’

এই শব্দগুলো নিঃসন্দেহে খুদেটি র গলায় পরিষ্কার স্পষ্টভাবে বোঝা না গেলেও ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া মাত্র যেভাবে ভাইরাল হয়েছে, তাতে নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে সে। কারণ, এর আগে এমন কোনও খুদেকে এই বহুচর্চিত গান গাইতে দেখা যায়নি। তাই নেট দুনিয়ায় কার্যত ঝড় তুলেছে এই অনামী খুদে ছেলেটি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026