জাতীয় বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মুক্তি পেল ‘RRR’ মুভির নতুন গান ‘শোলে’

চলতি মাসেই মুক্তি পেতে চলেছে বহু প্রতীক্ষিত এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে জুনিয়র এনটিআর, আলিয়া ভাট ও রাম চরণকে। এছাড়াও এই ছবিতে অজয় দেবগনকে একটি বিশেষ ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বলেই জানিয়েছেন পরিচালক। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত এই ছবির অন্যতম জনপ্রিয় গান ‘শোলে’। এই গানের মাধ্যমেই ট্রিবিউট জানানো হয়েছে ভারতের কিছু বীর স্বাধীনতা সংগ্রামীদের।

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘আরআরআর’ ছবির ‘শোলে’ গানটি। সম্প্রতি ও অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় সেই গানের কিছু ঝলক শেয়ার করে নিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, “সেলিব্রেট দ্যা ম্যাজিক অফ ইন্ডিয়ান সিনেমা”। এই গানের মাধ্যমে সর্দার বল্লভ ভাই প্যাটেল, সুভাষচন্দ্র বসু, রানী লক্ষ্মীবাঈ, ছত্রপতি শিবাজী, ভগৎ সিং’এর মতো একাধিক বীর স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানিয়েছেন।

এস এস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’ ছবির ‘নাতু নাতু’ গানের দৃশ্য রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই গান এখনো ট্রেন্ডিং হয়ে রয়েছে নেটদুনিয়ায়। এই গান মুক্তি পাওয়ার পর থেকেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে দর্শকদের মাঝে। একাধিকবার এই ছবির মুক্তির তারিখ পিছিয়েছে। তবে চলতি মাসের ২৫’শে মার্চ বড়পর্দায় অর্থাৎ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।

পরিচালক এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগন এই ছবির অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে দর্শকদের কাছে। ‘আরআরআর: রাইজ রোর রিভোল্ট’ মুক্তির অপেক্ষায় রয়েছে অগণিত দর্শকরা। আবারো দক্ষিণী ইন্ডাস্ট্রি ও বলিউড মিলিত হয়ে আরও একটি ছবি আনতে চলেছেন, যা নিঃসন্দেহে বক্সঅফিস কাঁপাবে আসা রাখছেন ছবির কলাকুশলীরা। এবারে এটাই দেখার ‘আরআরআর’ ঠিক কতটা প্রভাব ফেলতে পারে মানুষের মনে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026