আজকালকার দিনে স্মার্টফোন এবং ইন্টারনেট পরিষেবা ছাড়া আমাদের জীবন অচল। কারণ এই ডিজিটাল দুনিয়ার সাথে পাল্লা দিয়ে চলতে গেলে রোজ ঘুম থেকে উঠে থেকে রাত অব্দি প্রত্যেক কাজ করতেই ইন্টারনেটের প্রয়োজন হয়। আজকাল অনেকে স্কুল কলেজ বা অফিস কাছারি এই অনলাইন মাধ্যমেই করে থাকে। তবে এত কাজের জন্য প্রত্যেকের অনেকটা করে ইন্টারনেটের দরকার হয়। ভালো নেটওর্য়াক ও সাধ্যের মধ্যে মোবাইল কানেকশনের কথা বললেই একটি কোম্পানির নাম সবার আগে আসে। সেটি হল মুকেশ আম্বানির রিলায়েন্স জিও। বলা যেতে পারে, এই কোম্পানি 4G ইন্টারনেটের দুনিয়ায় বিপ্লব এনেছিল।
কিন্তু বর্তমানে প্রায় প্রত্যেকটি টেলিকম কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি পেয়েছে। একদিকে মূল্যবৃদ্ধি ও অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় ইন্টারনেট প্যাকের দামবৃদ্ধির চাপে নাস্তানাবুদ দেশবাসী। এরমধ্যেই ভারতীয় গ্রাহকদের পকেটের কথা মাথায় রেখে বেশ সস্তায় একটি মোবাইল রিচার্জ প্ল্যান এনেছে। এই প্ল্যানের মাধ্যমে আপনি অত্যন্ত কম মূল্যে ৮৪ দিনে ভ্যালিডিটি পাবেন। নতুন আকর্ষণীয় প্ল্যান সমন্ধে জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
জানা গিয়েছে, রিলায়েন্স জিওর নতুন আকর্ষণীয় সস্তার প্ল্যান পাওয়া যাবে মাত্র ৩৮৫ টাকায়। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিনের জন্য। দিনের নিরিখে মূল্যের কথা বিচার করলে এই প্ল্যান সবচেয়ে সস্তার। এই প্ল্যান থাকলে আপনি ৮৪ দিনের জন্য দেশের মধ্যে যেকোনো নেটওয়ার্কের নাম্বারে সম্পূর্ণ বিনামূল্যে ভয়েস কল করতে পারবেন। এছাড়া এই প্যাকের সাথে ৬ জিবি হাইস্পিড ডাটা দেওয়া হবে। ডাটা শেষ হয়ে গেলে ৬৪ kbps স্পিডে ইন্টারনেট চলবে। এছাড়া এই প্যাকের সাথে আপনি ১০০০ টি এসএমএস করতে পারবেন ৮৪ দিনের মধ্যে। এখানেই শেষ নয়। আপনি এই প্ল্যান নিলে পেয়ে যাবেন বিভিন্ন জিও অ্যাপ (জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড ইত্যাদি) এর ফ্রি সাবক্রিপসশান পেয়ে যাবেন।
প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি 5G পরিষেবা নিয়ে বড় ঘোষণা করেছেন জিও কোম্পানির মালিক মুকেশ আম্বানি। তিনি জানিয়েছেন যে খুব তাড়াতাড়ি ভারতের বড় ১০০০ টি শহরে এই জিও 5G পরিষেবা চালু হবে। সেইক্ষেত্রে জিও কাস্টমারদের ওই 5G পরিষেবা পেতে কোনো অসুবিধা হবে না। তবে এই মুহূর্তে গ্রাম বা মফস্বলে এই পরিষেবা দেওয়া হবে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…