খেলা

আইপিএলে ‘পার্পেল ক্যাপ’ এবং ‘অরেঞ্জ ক্যাপের’ ক্ষেত্রে আসতে চলেছে বড় পরিবর্তন

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় লিগ গুলির মধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগ সর্বোত্তম বলে মনে করেন ক্রিকেটপ্রেমীরা। যেখানে এক মরশুমে খেলার জন্য মুখিয়ে থাকেন পৃথিবীর যে কোন দেশের ক্রিকেটার। টাকার ফুলঝুরির সাথে সাথে সুনাম অর্জনের সবচেয়ে সহজ রাস্তা আইপিএল। ভারতীয় প্রিমিয়ার লিগে প্রতিনিয়ত নিত্য নতুন নিয়ম সংযুক্ত করে আসছে বিসিসিআই। খেলার মানকে উন্নত করতে আধুনিক সব নিয়ম লাগু করে সৌরভ গাঙ্গুলীর বোর্ড। কখনো বা চালু হয়েছে স্ট্র্যাটেজিক টাইম আইটের মতন অভিনব পদ্ধতি। আবার কখনো বা চালু হয়েছে পার্পেল ক্যাপ-অরেঞ্জ ক্যাপের প্রচলন।

২০০৮ সাল থেকে পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ দিয়ে আসছে আইপিএল নিয়ন্ত্রক সংস্থা। সর্বোচ্চ উইকেট শিকারির মাথায় ওঠে পার্পেল ক্যাপ এবং সর্বোচ্চ রান সংগ্রহকারীর মাথায় ওঠে অরেঞ্জ ক্যাপ। তবে এবার এই আকর্ষণীয় পুরস্কারে বেশ কিছু নিয়ম পাল্টাতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার এই দুই পুরস্কারের সঙ্গে জুড়ছে স্পনসরের নাম। আগামী মরশুম থেকে এই দুই টুপির স্পনসর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে সৌদি আরবের তেল সংস্থা “অ্যারামকো”। আপনাদের জানিয়ে রাখি, অ্যারামকো এক একটি টুপির পিছনে ৬৫ কোটি টাকা করে খরচ করতে চলেছে।

২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে চলে আসা এই রীতি নতুন স্পন্সর পেয়ে আরো আকর্ষনীয় হয়ে উঠতে চলেছে বলে মনে করছেন বিসিসিআইয়ের কর্মকর্তারা। তবে এবার শুধুমাত্র পার্পেল ক্যাপ এবং অরেঞ্জ ক্যাপ হিসেবে নামাঙ্কিত না হয়ে এই দুই পুরস্কারের নাম বদলে হতে চলেছে অ্যারামকো অরেঞ্জ ক্যাপ ও অ্যারামকো পার্পল ক্যাপ। গত মরশুমে সর্বোচ্চ রান সংগ্রহ করে অরেঞ্জ ক্যাপ মাথায় তুলেছিলেন চেন্নাই সুপার কিংসের তরুণ ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় এবং পার্পেল ক্যাপ মাথায় তুলেছিলেন রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের পেস বোলার হার্সেল প্যাটেল।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026