নিরাপত্তা নিয়ে মাঠে প্রবেশের দায়ে গ্রেপ্তার হলেন চার যুবক। জানা গেছে, তার মধ্যে দুজনের বয়স
১৮-র চেয়ে কম। নিয়ম উলঙ্ঘন করার জন্য কাবন পার্ক থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। এর মধ্যে একজন কালবুর্গির, বাকিরা বেঙ্গালুরুর। অভিযোগ পাওয়ার পরেই তাদের গ্রেফতার করা হয়েছে। খুব শীঘ্রই তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে শ্রীলংকার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনে। এমনিতে ব্যাঙ্গালোরের হয় আইপিএল খেলা থাকেন বিরাট কোহলি। তাই স্বাভাবিক ভাবেই একজন ভারতীয় ক্রিকেটারের চেয়ে ব্যাঙ্গালোরে অধিক জনপ্রিয় বিরাট কোহলি। তাই জনপ্রিয় এই ক্রিকেটারের সাথে সেলফি তোলার স্বাদ গ্রহণ করতে চান যেকোনো ক্রিকেট ভক্ত। হাতের মধ্যে বিরাট কোহলিকে পেয়ে সুযোগ হাতছাড়া করতে চাইনি ব্যাঙ্গালোরের ওই চার যুবক।
সোজা মাঠের মধ্যে ঢুকে পড়ে বিরাট কোহলির কাছে গিয়ে সেলফি তোলার অনুরোধ করেন ওই যুবকরা। সাথে সাথে বিরাট কোহলিও রাজি হয়ে যান। কোহলির সাথে সেলফি তোলার স্বপ্ন সার্থক হলেও ক্রিকেট মাঠের নিয়ম লঙ্ঘন করায় ব্যাঙ্গালোরের পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ওই যুবদল। এমনিতে কোভিড পরিস্থিতির জন্য ক্রিকেটারদের একাধিকবার করোনা টেস্ট সহ নানা বাধানিষেধের মধ্য দিয়ে অতিক্রম করতে হচ্ছে। সেখানে নিরাপত্তায় এমন ঘাটতি দেখে একাধিক প্রশ্ন উঠেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের দিকে। কিভাবে নিরাপত্তা ভেঙ্গে ওই যুবক দল মাঠে প্রবেশ করল সে বিষয়ে খতিয়ে দেখতে চলেছে বিসিসিআই।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…