রণবীর কাপুর ও আলিয়া ভাটের রসায়ন নিয়ে কম চর্চা নেই মিডিয়ার পাতায়। তারা প্রায়ই কোন না কোন কারণে চর্চায় থাকেন। তাদের বিয়ে থেকে শুরু করে সন্তান সবই মিডিয়া থেকে সাধারণের চর্চার কেন্দ্রবিন্দুতে। অবশ্য সেকথা আর আলাদাভাবে বলার নয়। তবে আপাতত আলিয়া ভাটের ভক্তমহলের একাংশ অবাক অভিনেতার কাণ্ডে। কি করেছেন অভিনেতা? ছবি ভাইরাল হতেই শোরগোল ভক্তমহলে।
এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে রণবীর কাপুরের দুটি ছবি ভাইরাল হতে দেখা গিয়েছে। দুটি ছবিতেই এক সুন্দরী রমণীর সাথে হাসিমুখে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেতাকে। তবে আলিয়াকে ছেড়ে হঠাৎ এই রমণীর সাথে কেন দেখা মিলল অভিনেতার! আপাতত এই নিয়েই একাধিক প্রশ্ন তুলেছেন অভিনেত্রী ভক্তদের পাশাপাশি নেটনাগরিকদের একাংশও। অবশ্য যার একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মিলবে।
জানা গিয়েছে, ছবিতে অভিনেতাকে যে মেয়েটির সাথে দেখা গিয়েছে তার পরিচয় অবশ্য এখনো পর্যন্ত সঠিক সূত্রে জানা সম্ভব হয়নি। তবে একাংশের মত, এই মেয়েটি অভিনেতার খুব সম্ভবত একজন ভক্ত। উল্লেখ্য ছবিতে অভিনেতাকে জিমে দাঁড়িয়ে জিম পোশাকেই দেখা গিয়েছে। পাশের মেয়েটি অবশ্য ছিলেন একটি মানানসই সুন্দর ড্রেসে। আর এই ঝলক দেখে অনেকেরই মনে হয়েছে, ইনি অভিনেতার সাথে একই জিমে শরীরচর্চা করে থাকেন, আর সেই সূত্রেই অভিনেতার সাথে ছবি তোলার সুযোগ পেয়েছেন তিনি। আসল কথা এখনো পুরোপুরি বোধগম্য না হলেও, এই ছবিটি যে নেটমাধ্যমে একাংশের মাঝে শোরগোল ফেলেছে তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…