জীবনযাপন

Skin Care Tips: ১ সপ্তাহে মুখের দাগ তুলতে ব্যবহার করুন এই ফেসপ্যাক, নিমিষে ঘরেই তৈরি করা যাবে

বর্তমান সময়ে দাঁড়িয়ে ত্বকের একাধিক সমস্যায় ভুগছেন বহুমানুষ। সেইকথা অবশ্য আলাদাভাবে উল্লেখ করার প্রয়োজন নেই। অনেকসময় চারিদিকের অতিরিক্ত দূষণ, অনিয়মিত খাওয়া-দাওয়া, পর্যাপ্ত জল না খাওয়া ইত্যাদি কারণবশত না চাইতেও ত্বকের একাধিক সমস্যায় ভুগতে হয় সাধারণকে। আর সেই সমস্যা দূর করতে বেশিরভাগ মানুষই দ্বারস্থ হন চিকিৎসক কিংবা পার্লারের। তবে এই সমস্যার সমাধান ঘরোয়া টোটকাতেই সম্ভব। সাম্প্রতিক ভাইরাল হওয়া একটি ঝলকের সূত্র ধরেই এই প্রসঙ্গ চর্চিত।

এই মুহূর্তে জনপ্রিয় মেডিটেশন থেরাপিস্ট ডাক্টার প্রিয়াঙ্কা ত্রিবেদী নিজের ইনস্টার পাতা থেকে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন, যেখানে মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও ত্বকের দীর্ঘস্থায়ী দাগ মেটাতে দুটি ঘরোয়া সমাধান বাতলে দিয়েছেন। আপাতত, সেই সূত্রেই একাংশের মাঝে চর্চিত ডাক্তার।

১) মালাই ও পাতিলেবুর রস- প্রথমে একটি পাত্রে দুধের উপর থেকে মালাই কিংবা সর তুলে নিয়ে রাখতে হবে। এরপর তার মধ্যে কয়েক ফোঁটা পাতিলেবুর রস ভালো করে মিশিয়ে নিয়ে সেটি গোটা মুখে লাগিয়ে নিতে হবে। মিশ্রণটি গোটা মুখে লাগিয়ে ভালো করে মাসাজ করার পর অন্তত ১০-১৫ মিনিট শুকানোর জন্য ছেড়ে দিতে হবে। শেষে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে মুখ।

২) আলু ও মধু- প্রথমে একটি পাত্রে কাঁচা আলু ভালো করে পেস্ট করে নিয়ে তার মধ্যে অল্প পরিমাণে মধু ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর সেই মিশ্রণ গোটা মুখে লাগিয়ে ১০-১৫ মিনিটের জন্য ছেড়ে দিতে হবে। শেষে পরিষ্কার জল দিয়েই ধুয়ে নিতে হবে মুখ।

উল্লেখ্য, যদি সপ্তাহে এক থেকে দুইদিন এই দুটি টোটকার মধ্যে যেকোনো একটি নিজেদের ত্বকে প্রয়োগ করা যায়, তবে শীঘ্রই মিলবে ফল। দূর হবে মুখের দীর্ঘস্থায়ী দাগের সমস্যাও। আগের থেকে ত্বক হয়ে উঠবে আরো বেশি উজ্জ্বল।

Devparna Acharya

Published by
Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026