বিনোদন

বন্ধুদের সাথে সুইমিং পুলে উষ্ণতা ছড়াচ্ছেন আলিয়া, মালদ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী

সম্প্রতি অভিনেত্রী আলিয়া ভাট (Alia bhatt)-কে দেখা গেল বান্ধবীদের সঙ্গে সুইমিং পুলে উষ্ণতা ছড়াতে। এই মুহূর্তে মিডিয়ায় চলছে রণবীর কাপুর (Ranbir kapoor) ও আলিয়ার বাগদান নিয়ে জল্পনা। কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে রাজীব মসন্দ(Rajib Masand)কে রণবীর কাপুর বলেন, আগামী বছর তাঁর ও আলিয়ার বিয়ের সম্ভাবনা রয়েছে। কিন্তু আলিয়ার কথায় অন্য সুর শোনা যাচ্ছে। চলতি বছরেই অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর( Rishi kapoor) প্রয়াত হন। ফলে আলিয়া ও রণবীরের বিয়ে স্থগিত হয়ে যায়। এর মধ্যেই একা দুবাইয়ে ছুটি কাটাতে যান রণবীর। বলিটাউনে জল্পনা শুরু হয় রণবীর ও আলিয়ার সম্পর্ক নিয়ে। অনেকেই বলতে থাকেন রণবীর ও আলিয়ার সম্পর্কে চিড় ধরেছে।

কিন্তু সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, আপাতত তাঁর বিয়ের কোনো প্ল‍্যান নেই। আলিয়া বলেন, তাঁর বয়স মাত্র পঁচিশ বছর। এই বয়সে বিয়ের মত সিদ্ধান্ত নেওয়া যায় না। আলিয়ার এই সাক্ষাৎকারের ফলে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমত জল্পনার সৃষ্টি হয়েছে। তাহলে কি সত্যিই রণবীর ও আলিয়ার সম্পর্কে চিড় ধরেছে! সেই চিড় মেরামতের জন্যই কি এই জয়পুর ট্রিপ?

কিছুদিন আগে জুম টিভির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে রণবীরের সাথে একসঙ্গে বসে জনপ্রিয় ফিল্ম ‘লাভ আজ কাল’-এর গান ‘ইয়ে দুরিঁয়া’ গাইতে দেখা গিয়েছে। আলিয়ার গানের কথা ভুল হলে তা ধরিয়ে দিচ্ছিলেন রণবীর। এমনকি লকডাউনের সময় ঋষি কাপুরের মৃত্যুর আগে পর্যন্ত আলিয়া ও রণবীর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। গত দুই বছর ধরে আলিয়া ও রণবীর সম্পর্কে থাকার পর চলতি বছরের গোড়ায় কাপুর পরিবারের তরফে ঘোষণা করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে হতে চলেছে আলিয়া-রণবীরের। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আলিয়াকে পছন্দ করেন না রণবীরের মা নিতু সিং (Neetu singh)। কিন্তু ঋষি কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি রণবীরের দিদি রিধিমা(Ridhima kapoor) ও পছন্দ করতেন আলিয়াকে। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর আলিয়া ও রণবীর আলাদা থাকতে শুরু করেছেন। রণবীরের বাংলোর কাছেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া।কিছুদিন আগেই এস.এস.রাজামৌলি (s.s.Rajamouli) পরিচালিত ‘RRR’-এর শুটিং শেষ করে হায়দরাবাদ থেকে মুম্বই ফিরেছেন আলিয়া। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সঞ্জয় লীলা বনশালী(Sanjay Leela Bhanshali) পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং। এই ফিল্মে গাঙ্গুবাঈ(Gangubai)-এর চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026