ফ্রেবুয়ারীর ৮ তারিখ আজ। সোমবার রাজ্যজুড়ে শীতের আরো একটা ছোট্ট পর্ব শুরু হল। আবারো নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত ফের পড়বে জাঁকিয়ে শীত। আবহাওয়া দফতরের সূত্র অনুযায়ী, সোমবার কলকাতা তাপমাত্রা ১৫.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ডিগ্রি কম। ফেব্রুয়ারিতে এই ভাবে পারদ পতন অনেক দিন পরেই ঘটেছে। প্রায় ১০ বছর পর এই শীত পড়েছে। আজ কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ম তাপমাত্রা হবে ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়বে অনেকটাই।
গত ২ দিন ধরে পশ্চিমী ঝঞ্জার জন্য পাহাড়ে ও সমতলে বৃষ্টি হয়েছে। আকাশ পরিষ্কার হতেই ফের তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে। গত শনিবার তাপমাত্রা সামান্য বেড়েছিল৷ ফের তাপমাত্রা নামতে শুরু করেছে ৷ এখনই ফেব্রুয়ারির মাঝেই শীতের বিদায়ের কোনও প্রশ্ন নেই। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, উত্তর-পশ্চিমী হাওয়া এবং বিপরীত ঘূর্ণাবর্তের কারণে আর্দ্র এবং উষ্ণ হাওয়ার কারণে এমন পরিবর্তন হয়েছে। উত্তরবঙ্গের দু-এক জায়গায় ঘন কুয়াশা থাকবে। আগামী তিনদিন উত্তর-পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে অতি ঘন কুয়াশার সর্তকতা।
আবহাওয়ার খবর অনুযায়ী এখনই লেপ কম্বল তোলার কোনো প্রয়োজন নেই। এখন বয়স্ক আর বাচ্চাদের বেশি সকালে আর রাতে বাড়ির বাইরে বের করার প্রয়োজন নেই। চুটিয়ে শীতের আমেজ উপভোগ করুন সকলে। রাজ্যের সর্বত্র এখন শীতের দাপট দুদিন ক্রমশ দেখা যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…