রাজ্য

প্রধানমন্ত্রী কৃষক নিধি ভাগচাষি এবং ক্ষেতমজুরদেরও যুক্ত করা হোক, দাবি মমতার

প্রধানমন্ত্রী কিষাণ নিধি প্রকল্পে ক্ষেতমজুর এবং ভাগচাষীদেরও যুক্ত করতে দাবি জানালেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার বিধানসভায় বাজেট আলোচনার জবাবী ভাষণে এমনটাই দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসাথে তিনি তোপ দাগেন প্রধানমন্ত্রীর দিকে। তার বক্তব্য,”মোদী (Narendra Modi) মিথ্যে কথা বলছেন। মিথ্যা বলা ওনার অভ্যাস হয়ে গেছে।”

এইদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,”আমি চাই ভাগচাষিরাও টাকা পাক। কিন্তু ওদের প্রকল্পে তারাই টাকা পাবে যাদের ২ একর জমি রয়েছে। আমরা বলেছিলাম আপনাদের কাছে যে তথ্য আছে তা দিন। কিন্তু কোনও তথ্যই দেওয়া হয়নি। ওরা স্টেট পোর্টালে কৃষকদের হিসাব দেয়নি। নিজেদের পোর্টালে আলাদা হিসেব দিয়েছেন। আমরা বলেছিলাম, আমরা একবার সার্ভে করে দেখি।” আরও জানান,”কেন্দ্র ৬ লাখ কৃষকদের নামের তালিকা দিয়েছে। আমরা ২.৫ লাখ সার্ভে করে দিয়েছি। আমরা বলেছি প্রতিদিন এক লাখ করে সার্ভে করে দেব। আমি এই কথা জানিয়ে বহুবার চিঠি দিয়েছি।”

এদিন বিধানসভায় প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিও তুলেও দেখিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার হলদিয়া থেকে কিষাণ নিধি প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। আজ বিধানসভায় ভাষণে তার পাল্টা জবাব দিলেন মমতা। বিধানসভায় দাঁড়িয়েই তোপ দাগলেন, “মোদী মিথ্যে কথা বলছেন। মিথ্যে বলা মোদীর অভ্যাস হয়ে গিয়েছে। প্রতিদিন বলছে, কৃষকরা পাচ্ছে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026