চলতি বছরে অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে অভিনেত্রী আলিয়া ভাটের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু রণবীরের বাবা অভিনেতা ঋষি কাপুর প্রয়াত হন। ফলে আলিয়া ও রণবীরের বিয়ে স্থগিত হয়ে যায়। এর মধ্যেই একা দুবাইয়ে ছুটি কাটাতে যান রণবীর। বলিটাউনে জল্পনা শুরু হয় রণবীর ও আলিয়ার সম্পর্ক নিয়ে। অনেকেই বলতে থাকেন রণবীর ও আলিয়ার সম্পর্কে চিড় ধরেছে। কিন্তু সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে আলিয়া বলেন, আপাতত তাঁর বিয়ের কোনো প্ল্যান নেই। আলিয়া বলেন, তাঁর বয়স মাত্র পঁচিশ বছর। এই বয়সে বিয়ের মত সিদ্ধান্ত নেওয়া যায় না। আলিয়ার এই সাক্ষাৎকারের ফলে রণবীর-আলিয়ার সম্পর্ক নিয়ে নেটিজেনদের মধ্যে রীতিমত জল্পনার সৃষ্টি হয়েছে। তাহলে কি সত্যিই রণবীর ও আলিয়ার সম্পর্কে চিড় ধরেছে!
কিছুদিন আগে জুম টিভির ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই ভিডিওতে রণবীরের সাথে একসঙ্গে বসে জনপ্রিয় ফিল্ম ‘লাভ আজ কাল’-এর গান ‘ইয়ে দুরিঁয়া’ গাইতে দেখা গিয়েছে। আলিয়ার গানের কথা ভুল হলে তা ধরিয়ে দিচ্ছিলেন রণবীর। এমনকি লকডাউনের সময় ঋষি কাপুরের মৃত্যুর আগে পর্যন্ত আলিয়া ও রণবীর লিভ-ইন রিলেশনশিপে ছিলেন। গত দুই বছর ধরে আলিয়া ও রণবীর সম্পর্কে থাকার পর চলতি বছরের গোড়ায় কাপুর পরিবারের তরফে ঘোষণা করা হয়েছিল, ডিসেম্বরে বিয়ে হতে চলেছে আলিয়া-রণবীরের। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর দ্রুত পরিস্থিতির পরিবর্তন ঘটে। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, আলিয়াকে পছন্দ করেন না রণবীরের মা নিতু সিং। কিন্তু ঋষি কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি রণবীরের দিদি রিধিমাও পছন্দ করতেন আলিয়াকে। কিন্তু ঋষি কাপুরের মৃত্যুর পর আলিয়া ও রণবীর আলাদা থাকতে শুরু করেছেন। রণবীরের বাংলোর কাছেই বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন আলিয়া।
কিছুদিন আগেই এস.এস.রাজামৌলি পরিচালিত ‘RRR’-এর শুটিং শেষ করে হায়দরাবাদ থেকে মুম্বই ফিরেছেন আলিয়া। খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শুটিং। এই ফিল্মে গাঙ্গুবাঈ-এর চরিত্রে অভিনয় করছেন আলিয়া ভাট।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…