নিউজ

কলকাতায় জরুরি অবতরণ CJI-এর বিমানের

কলকাতা: যান্ত্রিক ত্রুটির কারণে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ একটি বিমানের। ওই বিমানে ছিলেন দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে। তিনি-সহ সব যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।

বিমানবন্দর ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধেয় ওই বিমানটি কলকাতা থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল। যান্ত্রিক গোলমালের জেরে সেটি যাত্রা শুরুর খানিক বাদেই ফিরে আসে কলকাতায়।সেটি এয়ার ইন্ডিয়ার একটি বিমান ছিল। এদিন সন্ধে বেলার ঘটনা।

আরও জানা গিয়েছে, এদিন সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতা থেকে সেই বিমানটি দমদম বিমানবন্দর থেকে উড়ান শুরু করে। সেটি হায়দরাবাদ দিকে যাচ্ছিল। এয়ার ইন্ডিয়ার ওই বিমানে ছিলেন মোট ১৪৬ জন যাত্রী। তবে উড়ান শুরু কিছুক্ষণের মধ্যেই বিমানচালক যান্ত্রিক ত্রুটির বিষয়টি লক্ষ্য করেন। এবং তিনি সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন এয়ার ট্রাফিক কন্ত্রল (এটিসি)-র সঙ্গে। তিনি তাদেরকে বিষয়টি জানান। এবং অবতরণের কথাও জানান।

বিমানচালকের আবেদন মেনে নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। আর তারপরই সেটি কলকাতায় বিমানটি ফিরে আসে ৭ টা ৩৭ মিনিটে। তবে কোনও অসুবিধা হয়নি। সবাই সুস্থ রয়েছেন। বিমানের সব যাত্রীই নিরাপদে রয়েছেন। দেশের প্রধান বিচারপতি তাঁর সফর বাতিল করেছেন। আপাতত তিনি কলকাতাতেই রয়েছেন বলে জানা গিয়েছে। কলকাতার একটি হোটেলে তাঁর জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। এবং বাকি যাত্রীদের জন্য থাকার ব্যবস্থা করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ সব যাত্রী নিরাপদে রয়েছে। তবে পরে তাঁদের জন্য বিমানের ব্যবস্থা করা হয়েছে।

আরও জানা গিয়েছে, বেশির ভাগ যাত্রীই এদিন রাতে চলে গিয়েছেন। তাঁদের জন্য বিমানের ব্যবস্থা করা হয়েছিল। ওই যাত্রীরা রাত ১০টা নাগাদ বিমান ধরেছেন। তবে দেশের প্রধান বিচারপতি এস এ বোবদে কলকাতায় থেকে গিয়েছেন। তাঁর সঙ্গে ছিলেন ৪ জন। তাঁরাও রাতে এখানেই থেকে গিয়েছেন। এর পাশাপাশি অন্য একজন যাত্রীও এদিন থেকে গিয়েছেন। তিনি হায়দ্রাবাদ যাননি। বৃহস্পতিবার তাঁদের জন্য বিমানের ব্য়বস্থা করা হচ্ছে। দেশের প্রধান বিচারপতি সকাল ১০টা নাগাদ বিমান ধরবেন। ওই সময় তিনি হায়দ্রাবাদ যাবেন।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026