বিনোদন

রোমান্টিক ডিনার ডেটে আলিয়া-রণবীর, ক্যামেরার সামনে লজ্জায় লাল অভিনেত্রী

বর্তমানে ইন্ডাস্ট্রির গঙ্গুবাই তিনি। এই মুহূর্তে সঞ্জয় লীলা বনশালী পরিচালিত ‘গঙ্গুবাই কথিয়াওয়াড়ি’ বক্সঅফিসে এক বিপুল সাড়া ফেলেছে। ছবিতে গাঙ্গুবাইয়ের চরিত্রে আলিয়ার অভিনয় রীতিমতো নজর কেড়েছে দর্শকদের। দর্শকমহলের পাশাপাশি তার অভিনয় প্রশংসিত হয়েছে বলিউডের অন্দরেও। বর্তমানে অভিনেত্রী রীতিমতো লাইমলাইটে বসে রয়েছেন, তা বলাই বাহুল্য। ছবির প্রচারে গত কয়েকমাস ধরে ভীষণরকমভাবে ব্যস্ত ছিলেন তিনি। তবে সম্প্রতি ব্যস্ততার মাঝে রণবীর কাপুরের সাথে রোমান্টিক ডিনার ডেটে যেতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

বলিউডের তারকারা যেখানেই যান না কেন তাদের ধাওয়া করে একাধিক পাপারাজিৎদের ক্যামেরা। না চাইতেও তাদের ব্যক্তিগত জীবনের সমস্ত তথ্য উঠে আসে মিডিয়াতে। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি পেজের মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক রেস্তোরাঁ থেকে একসাথে বের হতে দেখা যাচ্ছে আলিয়া ভাট ও রণবীর কাপুরকে। সাথে ছিল একাধিক দেহরক্ষীরাও। ক্যামেরা দেখেই মিষ্টি করে হেসে দিয়েছেন অভিনেত্রী। তবে রেস্তোরাঁ থেকে বেরিয়ে বেশিক্ষণ দাঁড়াননি এই তারকা জুটি, সোজা উঠে গিয়েছিলেন নিজেদের গাড়িতে।

ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে সেই চিরপরিচিত সাদা পোশাকেই দেখা গিয়েছে। গঙ্গুবাইয়ের প্রচার চলাকালীন প্রতিটি প্রচার অনুষ্ঠানে সাদা রঙের পোশাক পরতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। এর থেকে এটুকু স্পষ্ট যে এই ছবির প্রচারের জন্য সাদা রঙকেই বেছে নিয়েছিলেন তিনি। পাশাপাশি অভিনেতাকে সাদা-কালোয় ছাপা একটি শার্ট ও সাদা জিন্স পড়ে থাকতে দেখা গিয়েছে। আপাতত এই তারকা-জুটির রোমান্টিক ডিনার ডেটের এই এক টুকরো ঝলক রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিও দেখে খুশি হয়েছেন তাদের ভক্তরাও।

উল্লেখ্য, অয়ন মুখার্জ্জী পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে প্রমবারের জন্য নিজের প্রেমিক রণবীর কাপুরের সাথে জুটি বাঁধতে চলেছেন আলিয়া ভাট। এই ছবিতে তাদের স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে বলিউডের বচ্চন সাহেবের সাথে। এই ছবিতে বচ্চন সাহেব ছাড়াও দেখা মিলবে নাগার্জুন ও মৌনি রায়ের। চলতি বছরের ৯’ই সেপ্টেম্বর এই ছবি মুক্তির কথা রয়েছে। আপাতত সিনেমা ও এই তারকা-জুটির অনুরাগীরা ‘ব্রহ্মাস্ত্র’এর অপেক্ষায়।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026