খেলা

যার হাতে চড় খেয়েছিলেন, সেই হরভজনের নিকট থেকে শুভেচ্ছা পেলেন শ্রীসন্থ

সুদীর্ঘ প্রচেষ্টার পরেও আর জাতীয় দলে ফিরতে পারলেন না ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য শ্রীসন্থ। আর সেই জন্য ভারাক্রান্ত মনে জীবনের কঠিনতম সিদ্ধান্ত নিয়ে ফেললেন দুবাইয়ের বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্রীসন্থ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে নিষেধাজ্ঞা ছিল শ্রীসন্থের উপর। এরপর ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে প্রত্যাবর্তন করে আইপিএলে মাথা গলাতে চেয়েছিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্রীসন্থ।

গত বুধবার এক টুইট বার্তায় শ্রীসন্থ ঘোষণা করেছেন, তিনি ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তার পরপরই আরো একটি টুইট বার্তায় ক্রিকেটের সমস্ত ফরম্যাট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত সোশ্যাল প্রকাশ করেন তিনি। টুইটারে শ্রীসন্থ লেখেন, ‘পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের জন্য আমি নিজের প্রথম শ্রেণীর কেরিয়ারে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছি। এটা আমার একার সিদ্ধান্ত। যদিও জানি এটা আমাকে কখনই খুশি করবে না, তবু জীবনের এই পর্যায়ে এটা যথাযথ ও সম্মানজনক পদক্ষেপ।’

২০০৮ সালের আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচে জিতে যায় পঞ্জাব। তাদের দলের হয়ে খেলা শ্রীসন্থ ম্যাচের পর সমবেদনা জানাতে গিয়েছিলেন হরভজনকে। কিন্তু ক্ষিপ্ত হরভজন সপাটে চড় মেরে বসেন শ্রীসন্থকে। শ্রীসন্থের কান্নার সেই দৃশ্য আজও অনেকের চোখে ভাসে। ওই ঘটনার পর হরভজন নির্বাসিত হয়েছিলেন। পরে ক্ষমাও চেয়ে নেন নিজের আচরণের জন্য।

আপনাদের জানিয়ে রাখি, দু’বারের বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্রীসন্থ তার সংক্ষিপ্ত ক্রিকেট জীবনে ভারতের হয়ে ২৭টি টেস্ট, ৫৩টি ওয়ান ডে ও ১০টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে যথাক্রমে ৮৭, ৭৫ ও ৭টি উইকেট নিয়েছেন তিনি। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১১ ওডিআই বিশ্বকাপ দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি। তবে ম্যাচ ফিক্সিংয়ের কেলেঙ্কারিতে জড়িত হয়ে দীর্ঘদিন ক্রিকেট জগতের বাইরে ছিলেন শ্রীসন্থ।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026