গত বেশ কয়েকমাস ধরে আলিয়া ভাট ও রণবীর কাপুরের সন্তান হওয়া নিয়ে তুমুল চর্চা চলছিল মিডিয়াতে। অভিনেত্রী নিজের মা হওয়ার খবর জানানোর পর থেকেই খবরের শিরোনামে ছিলেন তিনি। মাঝে তাদের ‘ব্রহ্মাস্ত্র’ বেশ কিছুটা নজর কেড়েছিল। তবে এবার সকলের অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখালেন আলিয়া-রণবীর। কন্যা সন্তানের অভিভাবক হলেন তারা। এখন খুশির আমেজ কাপুর ও ভাট পরিবারে।
দীর্ঘদিন ধরেই নতুন সদস্যের অপেক্ষায় ছিলেন সকলে। রবিবার ভোরে এইচএন রিলায়েন্স হসপিটালে প্রথম কন্যা সন্তানের জন্ম দিলেন আলিয়া। সাথে ছিলেন রণবীর কাপুরও। এদিন ডেলিভারির আগে ভোর ভোর হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন তারা। সেই সময় তাদের পাশে ছিলেন নিতু কাপুর, সোনি রাজদান ও শাহীন ভাট। পরে অবশ্য মহেশ ভাটও পৌঁছে যান সেখানে। নাতনি হওয়ার খবর শুনে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন তারা। মিডিয়ার সামনেও সেই খুশি প্রকাশ করেছেন তারা।
দাদু ও ঠাকুমা হিসেবে মহেশ ভাট ও নিতু কাপুরের দায়িত্ব যে আরও অনেকটা বেড়ে গেল সেকথা আলাদাভাবে আর বলার অপেক্ষা রাখছে না। তারা যে খুশির সপ্তমে উঠে গিয়েছেন, তা অবশ্য নিজেদের হবে ভাবেই বুঝিয়ে দিয়েছেন তারা। মাঝে রণবীর কাপুর জানিয়েছিলেন, একটি বই পড়া নিয়ে আলিয়ার সাথে তার রীতিমতো ঝামেলা লেগে গিয়েছিল। কারণ অভিনেত্রী চেয়েছিলেন তার পাশাপাশি অভিনেতাও যেন সেই বইটি পড়েন। তবে অভিনেতা কোনভাবেই সেই বইটি পড়েননি। রণবীর কাপুরের কথায় বই পড়ে সন্তান মানুষ করা যায় না। সন্তান মানুষ করা একটা অভিজ্ঞতার মত, যখন সেটা হয় হয়ে যায়। সেইসময় আপাতত আগত। নতুন সদস্যকে নিয়ে তারা সুস্থ থাকুন, এই কামনাই করছেন সকলে। কন্যা সন্তান হওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকেই আলিয়া-রণবীরকে শুভেচ্ছাবার্তায় ভরাচ্ছেন সকলেই।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…