উত্তরপ্রদেশের আলিগড়ে পুলিশের সাথে জনতার ধুন্ধুমার লড়াই। একজন পুলিশ আধিকারিক আহত হয়েছেন বলে জানা গেছে। কয়েকজন সবজি বিক্রেতাদের মধ্যে তর্কাতর্কি হতে থাকে, সেই মুহূর্তে পুলিশ সেখানে গিয়ে উপস্থিত হলে পুলিশকে লক্ষ্য করে তাঁরা পাথর ছোড়ে বলে অভিযোগ উঠেছে।
এএনআই সূত্রের খবর অনুযায়ী আলিগড়ের পুলিশ অফিসার বিশাল পান্ডে বলেছেন,” যখন বাজার বন্ধ হতে যাবে ঠিক সেই সময়ে কয়েকজন সবজি বিক্রেতা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। পুলিশ সেখানে গেলে তাঁদের উপর পাথর দিয়ে আঘাত করা হয়। ক্রমশ পরিস্থিতি জটিল হয়ে যায়। একজন পুলিশ আধিকারিক আহত হন। এরপরই এদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। “
করোনা সংক্রমণ রোধের জন্য উত্তরপ্রদেশের আলিগড়ে দোকানপাট সকাল ৬ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত খোলার নিয়ম করা হয়। উত্তরপ্রদেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৯৪ জন। ২০ জনের মৃত্যু হয়েছে। আর ১৪০ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…